1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় তিন দিন ব্যাপি আন্তর্জাতিক মতুয়া ইতিহাস সম্মেলনের উদ্বোধন - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

বাঘারপাড়ায় তিন দিন ব্যাপি আন্তর্জাতিক মতুয়া ইতিহাস সম্মেলনের উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২৫৭ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় তিন দিন ব্যাপি আন্তর্জাতিক মতুয়া ইতিহাস সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে বঙ্গীয় মতুয়া সমাজ এগারোখানবাসীর উদ্যোগে এ সম্মেলনের বক্তৃতা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভারতীয় লোকসভার সাবেক সংসদ সদস্য ও অল ইন্ডিয়া মতুয়া মাহা সংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর। প্রধান আলোচক ছিলেন ভারতের অবসরপ্রাপ্ত আইএএস স্বপন কুমার বিশ্বাস।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উপজেলার জামদিয়া ইউনিয়নের বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত এ সম্মেলনের অনুষ্ঠান সূচিতে প্রথম দিনে ছিল, এগারোখানের শিক্ষা বিপ্লবের প্রতিক ১১টি জ্ঞান প্রদীপ প্রজ্জ্বলন, হরিচঁাদ ঠাকুরের ২১২তম ও গুরুচঁাদ ঠাকুরের ১৭৮তম জন্ম বার্ষিক উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন এবং মতুয়া সম্প্রদায়ের ইতিহাস নিয়ে আলোচনা, এগারোখানের শিক্ষা ও সাংস্কৃতি বিকাশে যারা বিশেষ অবদান রেখেছেন, সেই সকল গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান, মনোরঞ্জন সরকার ও উত্তম সরকারের অংশগ্রহণে কবিগান। দ্বিতীয় দিনে আছে, চিত্রংকন, সংগীত, আবৃত্তি, নৃত্য প্রতিযোগিতা ও মতুয়া সংগীত পরিবেশন। শেষ দিনে থাকবে আলোচনা, হরি-গুরুচঁাদের শিক্ষা আন্দোলন সম্পর্কিত নাটক ও হরি-গুরুচঁাদ যাত্রাপালা।

কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম ঘনশ্যাম মজুমদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, এক সময় নমঃশুদ্র সমাজের শিক্ষার অধিকার, সম্পদের অধিকার এমনকি জমির অধিকার পর্যন্ত ছিল না এ তথাকথিত নিচু জাতের মানুষদের। এ সময় পিতা হরিচঁাদ ঠাকুর ও পুত্র গুরচঁাদ ঠাকুর নমঃশুদ্র অধ্যুশীত এলাকায় অসংখ্যা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তারই ধারবাহিতায় আজকে এ সমাজের মানুষেরা সচিব, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ শিক্ষিত সমাজ তৈরি হয়েছে। বক্তার আরোও বলেন, হরি-গুরচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলনের ফলে আজ আমরা আমাদের সকল রাষ্ট্রীয় নাগরিক সুবিধা ভোগ করছি।

এদিন সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কোষাধ্যক্ষ সঞ্জয় বিশ্বাস, যুব সম্পাদক দেবব্রত বিশ্বাস, সহ সম্পাদক তারক বিশ্বাস, সদস্য অজিত বিশ্বাস, ভারতের মতুয়া প্রচারক কৃষ্ণপদ বিশ্বাস, বিথীকা বিশ্বাস, বাংলাদেশের একটি বাড়ি একটি খামার প্রকল্পের সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়, প্রফেসর বিকাশ চন্দ্র আসবা, অ্যাড. রবীন্দ্রনাথ বিশ্বাস, প্রফেসর বরুন বিশ্বাস, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস প্রমুখ।            

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar