1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

অভয়নগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৬৫ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন, নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ এই শ্লোগানে যশোরের অভয়নগরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে।

দিবস উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মিনারা পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা এসএম হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও এলাকাবাসী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান। র‍্যালি ও আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনিক ভবনের সামনে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যদের অংশগ্রহণে অগ্নিনিবার্পণে করণীয় শীর্ষক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। পরে নওয়াপাড়া বাজারে মুদি, স্টেশনারী, হোটেল, বেকারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গ্যাস সিলিন্ডার বিক্রি ও ব্যবহার সম্পর্কে উপজেলা প্রশাসন, অভয়রগর থানা পুলিশ ও নওয়াপাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সচেতনামূলক অভিযান চালানো হয়। প্রায় ৩ ঘন্টাব্যাপী অভিযানে অর্ধশত প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের সচেতন করা হয়। এবং দ্রুত সময়ের মধ্যে কার্যকরী ব্যবস্থাগ্রহণ করা না হলে ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলে তাদের হুঁশিয়ারি প্রদান করা হয়।     

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar