1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে ১ বছরে ৩২ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

কুড়িগ্রামে ১ বছরে ৩২ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১১৭ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম ।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামে গত ১ বছরে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
রোববার (১০ মার্চ) দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশ সুত্রে এ তথ্য জানা গেছে।

জেলা পুলিশ সুত্র জানায়, জেলার সকল থানায় গত ১ বছরে ৬৭৮টি মাদক মামলা করা হয়েছে।
এতে ৮৫০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অপর দিকে এক বছরে , ১ হাজার ৬২২ কেজি গাঁজা, ৪ হাজার ৫১৬ বোতল ফেনসিডিল, ৬০ হাজার ১৪১ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ৪১৪ বোতল ইস্কাফ, ১ হাজার ১১৪ বোতল বিদেশি মদ, ১৫০ লিটার দেশীও মদ ও হিরোইন ২২৮ গ্রাম উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে এসব মাদকদ্রব্যের মুল্য দাড়িয়েছে প্রায় ৩২ কোটি টাকা।

জানা গেছে, কুড়িগ্রাম উত্তরের সীমান্তবর্তী জেলা।
এখানে ছোট বড় মিলে ১৬টি নদ নদী রয়েছে। প্রতিবছর বন্যা ও নদী ভাঙনে অসংখ্য মানুষ ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়। নদীতে বিলীন হয় শত শত বিঘা ফসিল জমি। যার কারণে এখানকার মানুষেরা হয়, আরও দরিদ্র। এ অঞ্চলের বেশিরভাগ মানুষই কৃষি নির্ভর। এ জেলাতেই এতো মাদকের ছড়াছড়ি। তবে গত এক বছরে ব্যাপক পরিসরে মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। এসব মাদকদ্রব্য উদ্ধার করার ফলে পুলিশের প্রশংসা করছেন এখানকার বিভিন্ন শ্রেণীর মানুষ। তবে তারা বলছেন, পুলিশ সবসময় তৎপর থাকলে হয়তো মাদকদ্রব্য আরও অনেকাংশে কমে আসতে পারে কুড়িগ্রামে।

কুড়িগ্রাম সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক ও সিনিয়র সাংবাদিক শ্যামল ভৌমিক বলেন, এতো মাদক উদ্ধার অবশ্যই এটি ভালো কাজ পুলিশের। তারা যদি আর এ কাজটি ভালো ভাবে করে তাহলে হয়তো মাদক অনেকটা কমে যাবে কুড়িগ্রামে।

কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের বন্দর পাড়া এলাকার এনামুল হক বিজয় বলেন, আগে তো আমাদের এলাকায় প্রচুর মাদকের কারবার চলত। তবে এখন কিছুটা কমেছে। আইন শৃঙ্খলা বাহিনী যদি সবসময় তৎপর থাকে সেক্ষেত্রে হয়তো মাদক আরও কমে আসতে পারে।

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, মাদকের উপর জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছি আমরা।
পুলিশ সদস্যরা অনেক পরিশ্রম করছে। যার কারণে ব্যাপর পরিমাণ মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছি আমরা। এখানে যারাই মাদকের সঙ্গে জড়িত থাকবে, আমরা তাকেই আইনের আওতায় আনবই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar