1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে যুবলীগ নেতা মুরাদ হত্যাকান্ডের রহস্য উদঘাটন;আটক ৩ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

অভয়নগরে যুবলীগ নেতা মুরাদ হত্যাকান্ডের রহস্য উদঘাটন;আটক ৩

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২১৬ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর):।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনকে আধিপত্য বিস্তার, রাজনৈতিক কারণে আর্থিক লেনদেনের মাধ্যমে খুন করা হয়েছে বলে পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার বিকালে অভয়নগর থানার সভাকক্ষে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল মো: জাহিদুল ইসলাম সোহাগ প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান, যুবলীগনেতা মুরাদ হত্যাকান্ডের পর সিসি টিভি ফুটেজের মাধ্যমে একজন ভ্যানচালককে দেখতে পাওয়া যায়।  তাকে এতোদিন পর খঁুজে পেলে মুরাদ হত্যাকান্ডের মূল রহস্য জানতে পারি। মুরাদ হত্যাকান্ডে ৫ জন দুর্বৃত্ত একত্রিত হয়ে মুরাদকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।

পুলিশ এ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে নওয়াপাড়া মডেল কলেজ রোড এলাকার মৃত মহাসিন কাজীর ছেলে মো: সাগর কাজী (৩০), ধোপাদি গ্রামের বাবু শেখের ছেলে মো: আল আমিন শেখ (২৫) এবং রানাভাটা সবুজবাগ এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে মো: রনি বেপারীকে (৩২) আটক করেছে ।

পুলিশ আরো জানায়, আধিপত্য বিস্তার, রাজনৈতিক কারণে আর্থিক লেনদেনের মাধ্যমে যুবলীগনেতা মুরাদ হোসেনকে পরিকল্পিতভাবে খুন করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার জানান, যুবলীগনেতা মুরাদ হত্যাকান্ডে জড়িত থাকা ১১জনের নাম আমাদের হাতে এসেছে। তদন্তের স্বার্থে তাদের নাম এই মুহুর্তে বলা যাচ্ছে না। আশা করা যাচ্ছে, অতি দ্রুত এই হত্যাকান্ডে জড়িতদের, হত্যাকান্ডে সহায়তাকারীদের এবং আর্থিক যোগদানদাতাদের আইনের আওতায় আনা সম্ভব হবে। প্রেস বিজ্ঞপ্তি প্রদানকালে উপস্থিত ছিলেন- অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar