বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা – ২ প্রকল্পের আয়োজনে প্রবাস বন্ধু ফোরাম গঠন করা হয়েছে। বুধবার বাঘারপাড়া ব্র্যাক অফিস মাইগ্রেশন প্রোগ্রামের অধীনে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরকত্রীকরণের লক্ষে শিক্ষক, সাংবাদিক,জনপ্রতিনিধি, নারী নেত্রী,অভিবাসী পরিবারের সদস্যদের নিয়ে একটি ফোরাম গঠন করা হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি মুন্সি মোহাম্মদ শাহাবুদ্দীন,সহ সভাপতি বিথীকা বিশ্বাস, সাধারণ সম্পাদক মকবুল হোসেন , সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক হুমায়ুন কবির , সাধারণ সদস্য রবিউল ইসলাম। সভা সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম যশোরের এসএসইআর মেসকাতুল আরিফিন, বাঘারপাড়া প্রোগ্রাম অর্গানাইজার বৈশাখী মল্লিক। ফোরাম সদস্যগন নিরাপদ অভিবাসনের জন্য একত্রে কাজ করার অঙ্গীকার করেন।