1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে সীমানা পিলার সদৃশ্য ধাতব পিলার ও তিন লক্ষাধিক টাকাসহ গ্রেপ্তার-৫ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

শ্যামনগরে সীমানা পিলার সদৃশ্য ধাতব পিলার ও তিন লক্ষাধিক টাকাসহ গ্রেপ্তার-৫

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ২৬৭ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি। সীমানা পিলার সাদৃশ্য ৬ ইঞ্চি লম্বা ও সাড়ে ৫ ইঞ্চি মোটা একটি ধাতব বস্তু, সাড়ে তিন লক্ষাধিক টাকা, একটি হাইয়ার জিপগাড়িসহ ০৫ জনকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রাম থেকে আটকের ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আটককৃত আসামীরা হলেন, বরগুনা জেলার বেতাগী থানার দেশান্তরকাঠি গ্রামের সেলিম হাওলাদার এর ছেলে আল-আমিন (৩৬), মাদারীপুর জেলার শ্রীনাথদী গ্রামের আব্দুল লতিফ মাতুব্বর এর ছেলে মনিরুজ্জামান মনির (৪৭), সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার লালপুর ভাটিপাড়া গ্রামের আব্দুল হাকিম সরকার এর ছেলে মুজিবুর রহমান সরকার (৫০), মাদারীপুর জেলার রাজৈর থানার লুন্দী মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল কাদের মিয়ার ছেলে অহিদুর রহমান খোকন (৪১) ও একই জেলার নয়াকান্দি মাচ্চর গ্রামের মৃত বেল্লাল মাতুব্বর এর ছেলে আব্দুর রহিম মাতুব্বর (২৫)। উক্ত অভিযানে নেতৃত্ব দেন শ্যামনগর থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, এসআই অমিত মন্ডল, এএসআই নিজাম উদ্দীন ও কনস্টেবল মানিক।

শ্যামনগর থানার উপপরিদর্শক অমিত কুমার মণ্ডল শুক্রবার দুপুরে সাংবাদিকদের জানান, মাদক বিরোধী অভিযানে থাকাকালিন বৃহষ্পতিবার দুপুর দেড়টার দিকে তিনি জানতে পারেন যে, মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামের মাদার গাজীর ছেলে আব্দুল মজিদ গাজীর বাড়িতে একটি সীমানা পিলার রাখা আছে। প্রতারণার মাধ্যমে কথিত ওই সীমানা পিলার কেনা-বেচার জন্য কয়েকজন অপেক্ষা করছে। সে অনুযায়ি তার নেতৃত্বে পুলিশ মজিদ গাজীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়িতে অভিযান পরিচালনা করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতারক চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে পুলিশ ৫ জনকে আটক করে। আটককৃত আল আমিনের হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ৬ইঞ্চি লম্বা ও সাড়ে ৫ ইঞ্চি মোটা একটি ধাতব পিলার উদ্ধার করা হয়। পিলারের গায়ে লেখা ছিল ইস্ট ইণ্ডিয়া কোম্পানী ১৮১৮। আসামী মনিরুজ্জামানের হাতে থাকা একটি ব্যাগ থেকে তিন লাখ ২৮ হাজার টাকা জব্দ করা হয়। এ ছাড়া তাদের কাছে থাকা ৫টি মোবাইল ও তাদের বহনকাটি একটি হাইয়ার জিপগাড়ি (ঢাকা মেট্রো- ঘ-১৮-৯১৪৫) জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা পালিয়ে যাওয়া আসামী হিসেবে পটুয়াখালি জেলা সদরের আজগার আলীর ছেলে আবু বক্কর (৫০) ও শ্যামনগর উপজেলার কুলতলী গ্রামের মাদার গাজীর ছেলে আব্দুল মজিদ গাজীর কথা বলে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় উপপরিদর্শক অমিত কুমার মণ্ডল বাদি হয়ে বৃহষ্পতিবার রাতে গ্রেপ্তারকৃত ০৫ জনসহ সাতজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা (২৪ নং) দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar