1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিশ্ব পানি দিবসে খালি কলসি হাতে নিয়ে শ্যামনগরে মানববন্ধন - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

বিশ্ব পানি দিবসে খালি কলসি হাতে নিয়ে শ্যামনগরে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ২৫৪ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

” শান্তির জন্য পানি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে

আন্তর্জাতিক পানি দিবস উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে খালি কলসি হাতে নিয়ে মানববন্ধন করেছেন উপকূলবাসী। ২২শে মার্চ শুক্রবার সকাল ১০ টায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের জেলেপাড়ায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাকশন এইড এর সহযোগিতায়, উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ এর আয়োজনে ও সিডো সাতক্ষীরার বাস্তবায়নে অনুষ্ঠানে সমবেত শতাধিক নারী-পুরুষ খালি কলস হাতে মালঞ্চ নদীর তীরে অবস্থান করে।

তাদের উদ্দেশে বক্তব্য দেন শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক, ক্লাইমেট এক্টিভিস্ট এস এম জান্নাতুল নাঈম। তিনি বলেন, “চারিদিকে শুধু পানি,নেই শুধু সুপেয় পানি। বার বার নদী ভাঙনের ফলে উপকূলের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। খাওয়ার পানি সংগ্রহে উপকূলের নারীদের সবসময় সংগ্রাম করতে হয়। বাধ্য হয়ে পানি কিনে খেতে হয়।”

উন্নয়নকর্মী সিদরাতুল মুনতাহা বলেন, “উপকূলবাসীকে সুপেয় পানির নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে। সেই সঙ্গে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।” অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জলবায়ু যোদ্ধা মাসুদ রানা, সিডো ইয়ুথ পেয়ার গ্রুপ ফ্যাসিলেটর সাকিব হাসান,রিদয় মন্ডল, শরুব ইয়ুথ টিমের মুন্সিগঞ্জ ইউনিটের ফ্যাসিলেটর শুভজীত সরকার ,কো-ফ্যাসিলেটর বিশ্বজিত মন্ডল, প্রজেক্ট ম্যানাজার তনুশ্রী মন্ডল, স্বপ্না পারভীন, সবুজ মন্ডল, আকাশ সানা প্রমূখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar