প্রতিনিধি, শ্যামনগর৷ (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগরে চিংড়িঘেরের পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশু হলেন শ্যামনগর উপজেলার কাতখালী গ্রামের ট্রাক চালক হাসান আলীর ছেলে শামিম হোসেন (০২)। ২৪শে মার্চ রোববার বেলা সাড়ে দশটার দিকে উপজেলা সদরের কাতখালী এলাকায় ঘটনাটি ঘটে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মৃতের চাচা জিয়াউর রহমান বলেন, বাড়িতে কেউ না থাকায় শামিমকে বুদ্ধিপ্রতিবন্ধী বড় ছেলের কাছে রেখে তার মা পানি আনতে যায়। কিছু সময় পর পানি নিয়ে বাড়িতে ফিরে শামিমকে না পেয়ে তিনি খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির বিপরীতে সোহাগ হোসেনের চিংড়িঘেরের পানিতে ভাসতে দেখে সন্তানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষনা করেন। শামিম পরিবারের দুই সন্তানের মধ্যে ছোট। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।