1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় মৃত গরুর প্রায় ৫মন মাংস জব্দ, আটক ৩ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

শরণখোলায় মৃত গরুর প্রায় ৫মন মাংস জব্দ, আটক ৩

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২২৬ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।
বাগেরহাটের শরণখোলায় মৃত গরু জবাই দিয়ে বিক্রির প্রস্তুতিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে রায়েন্দা বাজারের পাঁচরাস্তা এলাকার বান্দাঘাটা থেকে প্রায় ৫মন গরুর মাংস জব্দ করেছে। এ সময় মূল হোতা কসাই আব্দুল হালিম হাওলাদার দৌড়ে পালিয়ে গেলে ও ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে হালিমের স্ত্রী সহ ৩ জনকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রবিবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বান্দাঘাটা এলাকা থেকে ভ্যানের উপরে রাখা দুইটি ড্রাম থেকে এ মাংস জব্দ করে।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের বাসিন্দা দেলোয়ার হাওলাদারের পুত্র শরণখোলা উপজেলা প্রশাসন মার্কেটে মাংস বিক্রেতা কসাই আব্দুল হালিম হাওলাদার(৩০) ২৪ মার্চ ভোর সাড়ে পাঁচটা দিকে উপজেলা প্রশাসন মার্কেটের পশ্চিম পাশে নির্ধারিত গরু জবাইয়ের স্থানে একটি মরা গরু জবাই করছে এমন গোপন সংবাদ শরণখোলা উপজেলা প্রেসক্লাবের ২/১ জন সাংবাদিককে অবহিত করে স্থানীয় কয়েক ব্যাক্তি। পরে তাৎক্ষণিক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে সাংবাদিকরা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম উপজেলা সদর রায়েন্দা বাজারের পাঁচরাস্তা এলাকা থেকে সামনে বান্দাঘাটা এলাকায় অভিযান চালায়। এ সময় নির্বাহী কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে মাংস বিক্রেতা কসাই আব্দুল হালিম ছিটকে পড়ে। পরে ঘটনা স্থল থেকে একটি অটো ভ্যানের মধ্যে ২টি ড্রামে ভর্তি প্রায় ৫মন গরুর মাংস যব্দ করে।

এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে এমন সন্দেহে হালিমের স্ত্রী জরিনা আক্তার(২৫), হালিমের দুই ভাই আলামিন(৪৫) ও ডালিম(৩৫)কে আটক করে জব্দকৃত মাংস সহ শরণখোলা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং অফিসিয়াল কাজে বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান করছেন। তবে এ ঘটনার সাথে জড়িত কসাই আব্দুল হালিমকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম বলেন, ঘটনার মূল হোতা কসাই হালিম হাওলাদার পলিয়ে যায়। তবে এর সাথে জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে। তদন্তে দোষী প্রমানিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar