প্রতিনিধি, শালিখা(মাগুরা) ঃ
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মাগুরার শালিখা উপজেলার বিদায়ী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাজীবুল ইসলাম এর নামে অনিয়ম, দূর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। তিনি গত ৬ বছরে বনে গেছেন কোটিপতি। গড়েছেন সাভারে অট্টালিকা। জামালপুরে বিলাস বহুল রেস্টুরেন্ট। বর্তমানে তিনি বদলী হয়ে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় কর্মরত আছেন। তাঁর বদলীর পরেই বেরিয়ে আসতে শুরু করেছে থলের বিড়াল।
সম্প্রতি, শালিখা উপজেলার ইউপি সদস্যগন বিদায়ী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে এক লিখিত অভিযোগ দাখিল করেন। প্রাপ্ত অভিযোগে বর্নীত, শালিখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাজীবুল ইসলাম ২০১৯ সাল থেকে ২০২৪ সালের ১৮ মার্চ পর্যন্তু এ উপজেলায় কর্মরত ছিলেন। তিনি টাকা ছাড়া কোন ফাইলে সই সম্পাদন করেননি। ব্রীজ,হেরিংবন,রাস্তা,৪০ দিনের কর্মসূচী ১৮% কর্তন করতেন বলে অভিযোগে উল্লিখিত রয়েছে। আর সেই টাকা দিয়েই গড়েছেন সাভারে রাজপ্রাসাদ। কিভাবে সম্ভব একজন ৩য় শ্রেনীর কর্মকর্তার মূল বেতনের টাকায় ঢাকার সাভারে রাজপ্রাসাদ ও জামাল পুর জেলা শহরে বিলাস বহুল রেস্টুরেন্ট তৈরী করা। এনিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসী প্রশাসনের আশু দৃষ্টি কামনা করছে।
এ বিষয়ে শালিখা উপজেলার বিদায়ী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাজীবুল ইসলামের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন , আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক না বলে ফোন কেটে দেন।
জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ নুরুজ্জামানের সাথে ফোনে (০১৭০০৭১৬৭১৬) যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।