1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইকো-সিস্টেম ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার বিষয়ক মতবিনিময় কর্মশালা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

ইকো-সিস্টেম ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার বিষয়ক মতবিনিময় কর্মশালা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২৭২ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জেন্ডার ন্যায্যতা ভিত্তিক জলবায়ু আন্দোলনের মাধ্যমে স্থানীয় বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং সবুজ ব্যবসার প্রসারের লক্ষ্যে শ্যামনগর উপজেলা প্রশাসন এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে উপকূলীয় এলাকার ইকো-সিস্টেম ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার বিষয়ক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পহেলা এপ্রিল সোমবার দুপুর ১২ টায় শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে ব্রেকিং দ্যা সাইলেন্স এবং কোডেক ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্প এর বাস্তবায়নের ও অক্সফ্যাম বাংলাদেশ এবং অস্টেলিয়ান এইড এর সহযোগিতায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম। 

বিটিএসের শ্যামনগর উপজেলা প্রকল্প অফিসার আব্দুল খালেক এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে 

শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ-বিন-শফিক,  ব্রেকিং দ্যা সাইলেন্স সাতক্ষীরা অঞ্চলের অফিস ইনচার্জ শরিফুল ইসলাম, কোডেক ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের ম্যানেজার মিরাজ উদ্দীন তালুকদার, ফিল্ড অফিসার নাসরিন সুলতানা, কোডেক প্রকল্প অফিসার রাসেল আমিন, ফিল্ড অফিসার গাজী ফারুক হোসেন উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, যে গাছগুলো টেকসই সেই গাছ গুলো বাড়ির আশেপাশে, পুকুর পাড়ে, নদীর ধারে লাগাতে হবে এবং ভরাট পুকুর গুলো পুনর খননের উদ্যোগ গ্রহণ করতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar