বাঘারপাড়া প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আজ সোমবার (১ এপ্রিল) যশোর জেলার বাঘারপাড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব হোসনে আরা তান্নি মহোদয়ের সাথে সামাজিক সম্প্রীতি কমিটি এবং পিএফজি কমিটি একসাথে সহিংসতা নিরসন ও শান্তি স্থাপনে করনীয় বিষয়ে পদক্ষেপের জন্য আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউএনও দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের কাজের লক্ষ্য ও উদ্দেশ্য এবং চলমান কার্যক্রম সম্পর্কে আবহিত হওয়ার পর ভবিষ্যত কার্যক্রম বাস্তবায়নে পদক্ষেপ নিতে দিক নির্দেশনা প্রদান করেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।
আলোচনায় উপস্থিত ছিলেন বাঘারপাড়া বাজার কমিটির সভাপতি, সামাজিক সম্প্রীতি ও পিএফজি কমিটির সদস্য জনাব জয়নাল আবেদিন, সদস্য মো: হাফিফুজর রহমান এবং ইউএনও কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের সার্বিক বিষয় আলোচনা করেন ইয়োথ এন্ড জেন্ডার ইমপাওয়ারমেন্ট এক্সপার্ট অনিন্দিতা বিশ্বাস এবং ফিল্ড কোঅর্ডিনেটর মো: আশরাফুজ্জামান।