1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় দশম শ্রেণির ছাত্রী বিষ পানে আত্মহত্যা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

শরণখোলায় দশম শ্রেণির ছাত্রী বিষ পানে আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৭৫ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধি। বাগেরহাটের শরণখোলায় বৃষ্টি(১৬) নামের দশম শ্রেণির এক ছাত্রী বিষ পানে আত্মহত্যা করেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

২ এপ্রিল সকাল ৯ টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। মুমুর্ষ অবস্থায় শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। কিন্তু এম্বুলেন্সে উঠানো মাত্রই স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে তার মৃত্যু ঘটে।

ভুক্তভোগীর পরিবার ও হাসপাতাল সূত্রে জানায়, উপজেলার দক্ষিণ তাফালবাড়ী গ্রামের রথিন্দ্র নাথ হালদারের কণ্যা ও তাফালবাড়ী স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী।

এদিন বৃষ্টি হালদার ২ এপ্রিল (মঙ্গলবার) সকালে ঘুম থেকে উঠে কাউকে কিছু না বলে সাড়ে ৮টার দিকে চালের মধ্যে দেয়ার (কীটনাশক) ট্যালেট খেয়ে ফেলে। পরে আমাকে বাাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুরু করে। এ সময় তার বাবা বাড়িতে না থাকায় শ্যামল হালদার নামের সম্পর্কে নানা বৃষ্টিকে নিয়ে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসফাক হোসেন বলেন, চালের মধ্যে দেওয়ার ট্যাবলেট (কিটনাশক) খালি পেটে পান করায় তার অবস্থা গুরুতর হয়েছে। এ ধরনের রোগী শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়ার সুযোগ না থাকায় তাকে তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। কারণ স্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিলে আইসিইউ দরকার হতে পারে।

বৃষ্টির সাথে থাকা আত্মীয় স্বজনরা জানায়, মৃত্যুর আগে বৃষ্টি বিপ্লব নামে এক ছেলের কথা বার বার স্মরণ করেছে। অনেকের ধারনা ওই গ্রামের বিপ্লবের সাথে তার কোনো প্রেমের সম্পর্ক থাকতে পারে। বৃষ্টির সাথে থাকা তার মামি মনি বলেন, এম্বুলেন্স ভাড়া করে উঠানোর প্রস্তুতি কালে বৃষ্টির মৃত্যু ঘটে।

ঘটনা শুনে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ তদন্ত রাধেশ্যাম সরকার শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন এবং মৃত দেহ থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে বৃষ্টির বাবা রথিন্দ্রনাথ হালদারের সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন কেন তার মেয়ে চালের মধ্যে দেওয়া ট্যালেট খেয়েছে তা তিনি জানেন না।

এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান বলেন, এ ঘটনায় শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং মৃতদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar