1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাল্যবিবাহের শিকার ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

বাল্যবিবাহের শিকার ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২৪৪ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
যশোরের অভয়নগরে বাল্যবিবাহের শিকার ৮ম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে উপজেলার পায়রা ইউনিয়নের সমেশপুর গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় রাব্বি শেখ (১৮) নামে ওই স্কুলছাত্রীর বর পরিচয়ে যুবক পালিয়ে যায়। পলাতক রাব্বি শেখ সমেশপুর গ্রামের শহিদুল শেখের ছেলে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল বলেন, ‘এক মাস পূর্বে পায়রাহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রী প্রেমের ফাঁদে পড়ে নিজ বাড়ি থেকে রাব্বি শেখ নামে এক ছেলের সঙ্গে পালিয়ে যায়। পরে তারা ভুয়া কাগজে বিয়ে করে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পায়রা ইউনিয়নের সমেশপুর গ্রামে স্থানীয় পুলিশ ক্যাম্পের সহযোগিতায় রাব্বি শেখের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় রাব্বি শেখ পালিয়ে গেলেও ওই স্কুলছাত্রীকে বাড়ির ভেতরে পাওয়া যায়।’

তিনি আরো বলেন, ‘উদ্ধারের পর ওই স্কুলছাত্রী ও তার বাবা-মাকে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। পরে রাব্বি শেখের বাবা শহিদুল শেখ ও স্কুলছাত্রীর মা-বাবার দেয়া মুচলেকায় মেয়েকে তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়। পরবর্তীতে এধরণের কর্মকান্ডে জড়িয়ে পড়লে উভয় পরিবারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে
বলে তাদেরকে হুশিয়ারী করা হয়।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar