শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি। ব্লু ইকোনমি এ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রজেক্ট কৃষি ইকোসিস্টেম পুনরুদ্ধার কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে সবজি বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে ও অক্সফাম বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইড এর সহযোগিতায় সোমবার (৩এপ্রিল) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার ব্রম্মশাসন গ্রামে অবস্থিত ভূরুলিয়া সরকারী মডেল প্রাইমারী বিদ্যালয়ের কক্ষে কৃষি ইকোসিস্টেম পুনরুদ্ধার কর্মসূচির আওতায় বছরব্যাপী বসতবাড়িতে সবজি চাষ ও বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নের জন্য উপকারভোগীদের মাঝে সবজির বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ করা হয়।
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর প্রজেক্ট অফিসার মোঃ রাসেল আমিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা। এসময় আরও উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার গাজী ফারুক হোসেন, বিটিএস এর ফিল্ড অফিসার নাসরিন সুলতানা প্রমুখ। এতে শ্যামনগরের ভূরুলিয়া ইউনিয়নের ব্রম্মশাসন গ্রামের ৩০জন নারী উপকারভোগী অংশ নেন। এই কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মাঝে বসতবাড়িতে সবজি চাষ ও বৃক্ষ রোপনের জন্য লালশাক, কলমিশাক, বেগুন, মরিচ, ঢেড়ঁশ, মিষ্টি কুমড়া ও লাউয়ের বীজ, নিরাপদ সবজি উৎপাদনের জন্য ৮০ কেজি জৈব সার এবং জৈব বালাইনাশক যেমন- ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদসহ বিভিন্ন আনুসঙ্গিক কৃষি যন্ত্রপাতি এবং ফলজ ঔষধি ও বনজ বৃক্ষ রোপনের জন্য ১৪ ধরনের মোট ৩২টি চারা প্রতিটি উপকারভোগী সদস্যদের মাঝে বিতরণ করা হয়।