1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কৃষি সচিবের সাথে সৌজন্য সাক্ষাত করলেন সরকারিকৃত মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

কৃষি সচিবের সাথে সৌজন্য সাক্ষাত করলেন সরকারিকৃত মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২২১ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) থেকে।
সরকারিকৃত মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের খুলনা বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ শনিবার সকালে খুলনা জেলার সেনহাটী সরকারী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ভৈরব নদের পাশে বঙ্গবন্ধু চত্বর উদ্বোধন শেষে কৃষি সচিব ওয়াহিদা আক্তারের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শিক্ষক নেতৃবৃন্দ সহকারী শিক্ষকদের পে-প্রোটেকশনসহ বিভিন্ন সমস্যার কথা কৃষি সচিবের নিকট তুলে ধরেন। প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব-২ ও বর্তমান কৃষি সচিব ওয়াহিদা আক্তার শিক্ষকদের সমস্যাগুলো শোনেন এবং সেগুলো সমাধানের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন- সেনহাটী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ মো. ফরহাদ হোসেন, সরকারিকৃত মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের খুলনা বিভাগীয় কমিটির সভাপতি এসএম ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আশীষ কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রীতা রানী দাশসহ সেনহাটী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

সৌজন্য সাক্ষাতের পূর্বে কৃষি সচিব সেনহাটী সরকারী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ভৈরব নদের পাশে বঙ্গবন্ধু চত্বর উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সেনহাটী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ মো. ফরহাদ হোসেন ও সরকারিকৃত মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের খুলনা বিভাগীয় কমিটির সভাপতি এসএম ফারুক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মো. শাখাওয়াত হোসেন, মো. আব্দুর রাজ্জাক, দিঘলিয়া থানার ওসি মো. বাবুল আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar