1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঈদে নিজের পছন্দের জামা কেনা নিয়ে মায়ের তিরস্কার, কিশোরীর আত্মহত্যা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

ঈদে নিজের পছন্দের জামা কেনা নিয়ে মায়ের তিরস্কার, কিশোরীর আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ২৪৭ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

নিজস্ব প্রতিনিধি ।  বাবার কাছে থেকে টাকা নিয়ে ঈদের জন্য নতুন জামা-জুতা কিনেছিলেন কিশোরী মৌসুমী। সেই জামা মায়ের পছন্দ না হওয়ায় মেয়েকে তিরস্কার করেন। এ নিয়ে অভিমান করে মেয়ে গোপনে কীটনাশক পান করে। একপর্যায়ে বুঝতে পেরে হাসপাতালে নিয়েও শেষ রক্ষা হয়নি। ১০ই এপ্রিল বুধবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাটি গ্রামে এ ঘটনাটি ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মৌসুমী ওই গ্রামের দিনমজুর মিজানুর রহমানের মেয়ে। সে শংকরকাটি সিনিয়র দাখিল মাদ্রাসার ছাত্রী ছিল।  পরিবার ও স্থানীয়রা জানাশ, গতকাল মঙ্গলবার ঈদের কেনাকাটার জন্য রীতিমতো বায়না ধরে বাবার কাছে ১ হাজার ৩০০ টাকা নেয় মৌসুমী। সে দিন বিকেলে বড় বোনকে সঙ্গে নিয়ে শ্যামনগর বাজারে গিয়ে নিজের পছন্দের জামা-জুতা কিনে আনে সে। বুধবার সকালে নতুন জামা-জুতা মাকে দেখাতে গেলে বাধে বিপত্তি। জামা পছন্দ না হওয়ায় মেয়েকে তিরস্কার করেন তার মা। একপর্যায়ে মায়ের ওপর অভিমান করে ঘরে গিয়ে গোপনে কীটনাশক পান করে সে।  কয়েক মুহূর্ত পরে বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত মৌসুমীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পাকস্থলী ওয়াশ করার পর ঘণ্টা দু-এক স্থিতিশীল ছিল তার অবস্থা। একপর্যায়ে দুপুর ১২টার দিকে অবস্থার অবনতি হলে, তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথিমধ্যে মা-বাবার হাতে হাত রেখে মৃত্যু হয় তার। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ত্রিদেব দেবনাথ বলেন, ‘রোজা রাখার দরুন সে আগে থেকে শারীরিকভাবে দুর্বল ছিল। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ক্ষেত্রেও তার পরিবারের সদস্যরা দেরি করে ফেলে।’ 

স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী আনিচুজ্জামান বলেন, ‘তিন ভাই-বোনের মধ্যে ছোট ছিল মৌসুমী। ঈদের আগের দিনে তার এমন মৃত্যু গোটা এলাকার মানুষকে কাঁদাচ্ছে।’   

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar