1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাবুরায় নদীরক্ষা বাঁধে ফাটল, ৪৮ ঘন্টায়ও ব্যবস্থা নেয়নি পাউবো - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

গাবুরায় নদীরক্ষা বাঁধে ফাটল, ৪৮ ঘন্টায়ও ব্যবস্থা নেয়নি পাউবো

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১৯৬ জন খবরটি পড়েছেন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের বৈদ্যবাড়ি, গাজীবাড়ি ও মালিবাড়ি নামক স্থানে বৃহস্পতিবার সন্ধ্যায় ২০০ ফুট ভাঙনের পরও কোন ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। ফলে নতুন করে ভাঙনের আশংকায় এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মিজানুর রহমান ও শামসুর রহমান জানান, সম্প্রতি গাবুরার বেড়িবাঁধ সংস্কারের ৪২০ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ সংস্কারের কাজ চলছে। এরই মধ্যে কপোতাক্ষ নদের বৈদ্যবাড়ি, গাজীবাড়ি ও মালিবাড়ি এলাকায় বেড়িবাঁধ ভাঙন রোধে কোন জিওব্যাগ দেয়া হয়নি। এ কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে বৈদ্যবাড়ি, পরে গাজিবাড়ি ও মালিবাড়িতে বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। তিন স্থানে ভাঙনের পরিমান প্রায় ২০০ ফুট। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়রা বাধ না দেওয়ায় ভাঙন বেড়েই চলেছে। এ অবস্থা অব্যহত থাকলে বেড়িবাঁধ সম্পূর্ণ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। পানিতে নিমজ্জিত হতে পারে ঘরবাড়ি, কৃষিজমি ও মাছের ঘের। 

বিষয়টি পানি উন্নয়ন বোর্ড -১ এর সেকশন অফিসার প্রিন্স রেজাকে তাৎক্ষণিকভাবে জানালেও তিনি কোন ব্যবস্থা নেননি। ফলে নতুন করে ভাঙন আতংকে রয়েছে এলাকাবাসী। 

এব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড-১ এর সেকশন অফিসার প্রিন্স রেজা জানান, তারা ঈদের ছুটিতে রয়েছি। অফিসে ফিরে বেড়িবাঁধের ফাটল সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar