1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাফ জয়ী অনুর্ধ ১৬ নারী ফুটবলার সাথী মুন্ডার সংবর্ধনা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সাফ জয়ী অনুর্ধ ১৬ নারী ফুটবলার সাথী মুন্ডার সংবর্ধনা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২০৭ জন খবরটি পড়েছেন

 নিজস্ব প্রতিনিধি।  সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ক্ষুদ্র নি গোষ্টী পরিবারের সন্তান সাফ জয়ী অনুর্ধ ১৬ জাতীয় নারী ফুটবল দলের কৃতি ফুটবলার সাথী মুন্ডার সংবর্ধনাকে কেন্দ্র করে বুড়িগোয়ালিনী যুব বেসিক একাডেমীর আয়োজনে ১৫ই এপ্রিল সোমবার বুড়িগোয়ালিনী গাবুরা ( বিজি) কলেজ মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যুব বেসিক একাডেমীর নির্বাহী পরিচালক নুরুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -২ আসনের জাতীয় সংসদ সদস্য আশরাফুজ্জামান( আশু)।  বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, অফিসার ইনচার্জ তদন্ত মোঃ রফিকুল ইসলাম, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরদার আমজাদ হোসেন মিঠু।

এসময় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প‍্যানেল চেয়ারম্যান গাজী আব্দুর রউফ প্রমুখ। উল্লেখ,সাফজয়ী নারী ফুটবলার সাথী মুন্ডা সহ   বেসিক ফুটবল একাডেমি এর বিভিন্ন দাবী তুলে ধরার পর প্রধান অতিথি সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন সকল দাবীকে অগ্রাধিকার ভিত্তিতে পুরণ করার আশ্বাস দেন।

অনুষ্ঠানের শুরুতেই সাতক্ষীরা -২ ও সাতক্ষীরা -৪ আসনের জাতীয় সংসদ সদস্যকে উপকূলীয় প্রেসক্লবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের  সাবেক সদস্য ডালিম কুমার ঘরামী।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar