1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে ডুবে ২ ভাই-বোনের মৃত্যু - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে ডুবে ২ ভাই-বোনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১০৬ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রাম।। মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আহাদ (৫) ও আফরোজা (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার নেওয়াশি ইউনিয়নের পশ্চিম সুখাতি গ্রামের বোডঘর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আহাদ নাগেশ্বরীর আমতলা এলাকার মমিনুল ইসলামের ছেলে ও আফরোজার বাবা-মায়ের বিচ্ছেদের পর ওই এলাকায় মাসহ নানা বাড়িতে থাকে। তারা দুইজন সম্পর্কে খালাতো ভাইবোন।

স্থানীয়রা জানান, নিহত আহাদ ও আফরোজাসহ তিন শিশু বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে যায়। কিছুক্ষণ পর এক শিশু ফিরে এসে জানায়, বাকি দুইজন পুকুরের পানিতে পড়ে গেছে। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা পুকুরে নেমে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুইজনকে পানি থেকে উদ্ধার করে। পরে তাদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দ্বায়িত্বরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আছি। বিষয়টি খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar