1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফিরছি তোমার দেশে - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

ফিরছি তোমার দেশে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৩০০ জন খবরটি পড়েছেন
বিলাল মাহিনী-বিডীটেলিগ্রাফ

বিলাল মাহিনী

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মাঝে মধ্যে মনে হয়
এক-শিশি হেমলক গিলে চলে যাই তোমার কাছে
কেনো জানো?
তোমার মাঝেই অনাবিল সুখ খুঁজে পায়-
আমার অশান্ত অন্তর!
কেননা, তোমার থেকেই তো আমার অস্তিত্ব
তোমার কাছেই প্রত্যাবর্তন;
তোমার কাছে আত্মসমর্পণ করাই আমার ধর্ম
আমার কবিতা, গান, বেসুরো তান
সব, সবকিছুই তোমার আঁকানো মানচিত্র ভর করে
জীবন ফিরে পায়।

তুমি আমার তিল তিল করে গড়ে তোলা
কবিতার সবুজ নগরায়ন,
তোমার পত্র-পল্লব শোভিত ছায়ায়
শুয়ে-বসে থাকে আমার সুখ-বিষাদ।
তুমি কখনোবা মায়াময়, কখনো যান্ত্রিক রোবট
কখনো অধরা স্পর্শিয়া,
তুমি দরজার ওপাশে দাঁড়িয়ে ডেকে যাও
আপন গৃহে ফিরবার লাগি!
ফিরতেই হবে; এটাই নিয়তি, তাই-
আমি ফিরছি, খুব শিগগির ফিরছি
তোমার অবারিত ভালোবাসার ফোয়ারায়,
পুষ্পরাজ্যে, গোলাপ জলে নিজেকে স্নান করাতে…।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar