1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে গলায় ফাঁস লাগানো গৃহবধূর মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

অভয়নগরে গলায় ফাঁস লাগানো গৃহবধূর মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৩১ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) থেকে। অভয়নগরে আসমা খাতুন (২৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ধোপাদি গ্রামের পূর্বপাড়া এলাকায় গৃহবধূর শ্বশুর বাড়ির ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গৃহবধূ আসমা খাতুনের পিতা হোসেন আলী শেখ ও মাতা খাদিজা বেগম হাসপাতালে অবস্থানকালে কাঁদতে কাঁদতে বলেন- তাদের মেয়েকে হত্যা করে ঘরের সিলিং ফ্যানের রডের সাথে ঝুলিয়ে দেয়া হয়েছে। আজ সকালে মেয়ের লেখাপড়ার খরচ বাবদ ৬হাজার ৫শত টাকা তাকে দেয়া হয়েছে। বিকাশ মারফত টাকা দেয়ার কিছুক্ষণ পর আমরা জানতে পারি, মেয়ে আত্বহত্যা করেছে।

তারা আরোও বলেন, আমাদের মেয়ে যদি আত্বহত্যা করতো তাহলে সে আমাদের কাছ থেকে লেখাপড়ার খরচ নিতো না। ধোপাদি গ্রামের বাসিন্দা যশোর জেলা পরিষদের সদস্য আবদুর রউফ মোল্যা বলেন- ইজিবাইক চালক মেহেদী হাসান তুহিনের স্ত্রী গলায় ফাঁস লাগিয়েছে বলে সংবাদ পাই। পরে হাসপাতালে গিয়ে জানতে পারি সে মারা গেছে।

অভয়নগর থানার এসআই মো. সাইফুল জানান- গৃহবধূর লাশটি উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar