1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় কমরেড গগন দাসের শোকসভা পালিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক পরিবর্তনের পর অর্থনীতির পরীক্ষা, চাপে তৈরি পোশাকশিল্প আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২০ পোশাক কারখানা গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: মহাসড়ক অবরোধ, ৭০ কারখানায় ছুটি ৩২ বন্ধ নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে শ্রমিক অসন্তোষ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ নাসিরনগরে সাবেক সহকারী অধ্যাপক জামিল ফোরকানের ইন্তেকাল ঘন কুয়াশায় ঢেকে আছে পঞ্চগড়, সকাল ৮টা পর্যন্ত মেলেনি সূর্যের দেখা অভিনেতা সোহেল খান আর নেই জাবির নাট্য সংসদ নির্বাচন: ভিপি অর্পণ, জি এস ইন্দ্রানী , সাংগঠনিক পদে পুনর্নির্বাচন পাবনা জেলার ফরিদপুর উপজেলার রতনপুর ভাইরাল ব্রিজ

বাঘারপাড়ায় কমরেড গগন দাসের শোকসভা পালিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৯৩ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা। বাঘারপাড়ায় গণতন্ত্রের নির্ভীক মুখপাত্র ‘সাপ্তাহিক সেবা’ পত্রিকার সম্পাদক মন্ডলির সদস্য ও এগারোখান অঞ্চলে ‘১লা বৈশাখ’ উদযাপনের প্রথম উদ্যক্তা কমরেড সুকুমার দাস গগন’র শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার বিকেলে জামদিয়া ইউনিয়নের বাকড়ী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে কমরেড সুকুমার দাস গগন-এর শোকসভা পালন কমিটি। এতে প্রধান আলোচক ছিলেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহসভাপতি ও ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের সভাপতি শ্যামল কুমার ভৌমিক।  

শোকসভা পালন কমিটির আহ্বায়ক আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে এদিন আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সভাপতি হাফিজুর রহমান, কেন্দ্রীয় সহ-সভাপতি ও মাগুরা জেলা সভাপতি সুনীল কুমার সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক তাপস বিশ্বাস, গণতান্ত্রিক মহিলা সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রহিমা জামাল, জাতীয় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মধুমঙ্গল বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট খুলনা জেলার সভাপতি আবুল হোসেন, নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট অভয়নগর থানা কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং শোকসভা পালন কমিটির সদস্য অশ্বিনী কুমার দাস ও প্রয়াতের সহ-ধর্মিনী স্নেহলতা রায়, গরীবের বন্ধু খুলনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার কেপি সরকার, নড়াইল আইনজীবী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক পরিতোষ বাগচী, স্থানীয় স্কুল শিক্ষক বিমল অধিকারী, আইনজীবি রথীন্দ্রনাথ বিশ্বাস, মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের অধ্যাপক বিকাশ চন্দ্র আসবা, সহকারি অধ্যাপক রবিন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ। এদিন গগন দাসের স্মরণে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কিশোর গোস্বামী। অনুষ্ঠানটি পরিচালনা করেন শোকসভা পালন কমিটির সদস্য কামরুল হক লিকু।

প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, কমরেড সুকুমার দাস গগন ছিলেন অত্যন্ত আন্তরিক, সদালাপি, পরিশ্রমী, সহজ-সরল জীবন যাপনকারী শ্রমিক-কৃষক-মেহনতি জনগণের অকৃত্রিম বন্ধু ও সাম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা দালালপুঁজি বিরোধী জাতীয় গণতান্ত্রিক বিপ্লবে নিবেদিতপ্রাণ নেতা। স্ট্রোক এর ফলে মস্তিষ্কের জটিলতা নিয়ে তিনি গত ১৮ জানুয়ারি ২০২৪ নড়াইল সরকারি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় দুই সপ্তাহ পরও কোন প্রকার উন্নতি না হওয়ায় ডাক্তার তঁাকে বাড়িতে রেখে পারিবারিক পরিচর্যা করার পরামর্শ দিয়ে ৩ ফেব্রুয়ারি ছাড়পত্র দেন। তখন থেকেই তিনি নড়াইলের বাড়িতে অবস্থান করে আসছিলেন এবং ৫ এপ্রিল ’২৪ শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটে নড়াইলে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৫৩ সালে ১৬ মার্চ যশোর জেলার বাঘারপাড়া উপজেলার এগারখান অঞ্চলের দোগাছি গ্রামে সুকুমার দাস জন্মগ্রহণ করেন। ছোট বেলায় তাকে ডাকা হতো গগন নামে। তঁার বাবা সুধন্য দাস এবং মা ছিলেন সরলা বালা। ১৯৬৮ সালে তিনি বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭০ সালে তৎকালীন যশোরের আইএড কলেজ থেকে আইএড পাশ করেন। এরপর তিনি যশোর মাইকেল মধুসুদন (এমএম) কলেজে বাংলা বিভাগে সম্মান শ্রেণিতে ভর্তি হন। তিনি ‘৬৯-এর গণআন্দোলনে অংশ নেন এবং সক্রিয় রাজনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়েন। যে কারণে তিনি তঁার শিক্ষাজীবন সমাপ্ত করতে পারেননি। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar