1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সম্পত্তি নিয়ে বিবাদে বাবাকে হত্যা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

সম্পত্তি নিয়ে বিবাদে বাবাকে হত্যা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১৩৭ জন খবরটি পড়েছেন
ছবি-ঢাকা পোষ্ট

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মূলত বিবাদের জেরে বৃদ্ধ বাবার মুখে একের পর এক ঘুষিসহ নির্মম মারধর করেন অভিযুক্ত ছেলে। সেই মারধরেই জ্ঞান হারান ওই বৃদ্ধ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পরে হাসপাতালে তার মৃত্যু হয়। গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে। সোমবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মর্মান্তিক এই ঘটনাটি তামিলনাড়ুর পেরম্বলুরের। ছেলের মারধরে নিহত ওই বৃদ্ধের নাম কুলানধাইভেলু (৬৫)। গত ১৮ এপ্রিল তার মৃত্যু হয়।

অভিযোগ, বৃদ্ধের ছেলে সন্তোষ তাকে মারধর করেছিলেন। পরে হাসপাতালে ভর্তি করানো হয় বৃদ্ধকে। মারধরের কয়েক দিন পর হাসপাতালে তার মৃত্যু হয়।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, একটি বেঞ্চের ওপর বসে আছেন বৃদ্ধ। একপর্যায়ে হেঁটে তার সামনে এসে বৃদ্ধের মুখে এলোপাতাড়ি ঘুষি মারতে শুরু করেন এক যুবক। মার খেয়ে পড়ে গেলেও বাবাকে রেহাই দিচ্ছেন না অভিযুক্ত ওই ছেলে।

একসময় তাকে থামতে দেখা যায়। মারের চোটে বৃদ্ধের নাক-মুখ থেকে রক্ত বেরোতে থাকে। তিনি বেঞ্চের ওপরে এক দিকে হেলে পড়ে যান। তার পরেও আবার ফিরে এসে তাকে লাথি-ঘুষি মারতে শুরু করেন ওই যুবক।

এদিকে বৃদ্ধকে মারতে দেখে পরিবারের সদস্যরা ছুটে আসেন। যুবককে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তারপর অসুস্থ, আহত বৃদ্ধকে বসিয়ে ডাকাডাকি করতে শুরু করেন পরিবারের সদস্যরা। কিন্তু বৃদ্ধ তাতে কোনও সাড়া দেননি। তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন।

অবশ্য ভাইরাল এই ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় প্রথমে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। পরে তা তুলে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে বৃদ্ধের মৃত্যুর পর আবার যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরই সৃষ্টি হয়েছে আলোড়ন। বৃদ্ধ বাবার ওপর যুবকের নৃশংসতায় শিউরে উঠেছেন অনেকে। তার এই আচরণের প্রতিবাদও জানিয়েছেন তারা। সেই সঙ্গে পরিবারের সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। এই ঘটনা দেখে মানুষের মধ্যকার মানবিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। ঢাকা পোষ্ট

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar