1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় ২৫০ কেজি হিমসাগর আম জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

দেবহাটায় ২৫০ কেজি হিমসাগর আম জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২০৩ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি। সাতক্ষীরার দেবহাটায় অপরিপক্ক ক্যামিক্যাল মিশানো ২৫০ কেজি হিমসাগর আম জব্দ ও জরিমানা করলো উপজেলা প্রশাসন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকারের উপস্থিতিতে দেবহাটা হিমসাগর আমে এই বিষ মিশানো আমগুলো জব্দ ও ৫০০০ টাকা জরিমান করা হয়। গত কয়েকদিন যাবৎ কিছু অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় অপরিপক্ক আম পেড়ে ক্যামিক্যাল মিশায়ে ঢাকায় পাঠানোর চেষ্টা করছে। এবিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক অভিযানের মাধ্যমে আম জব্দ করা হচ্ছে এবং সেগুলো বিনষ্ট করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা আদায় করা, সাজা প্রদানের পাশাপাশি কয়েক মেট্রিকটন আম বিনষ্ট করা হয়েছে।

রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার দেবহাটা বিজিবি ক্যাম্প এলাকা থেকে ইঞ্জিন ভ্যানে ভর্তি অপরিপক্ক ২৫০ কেজি হিমসাগর আম জব্দ করেন। এসময় কালিগঞ্জ মৌতলার বাবুল গাজীর ছেলে সবুজকে ৫০০০ টাকা জরিমানা করেন। পরে আমগুলো এসিল্যান্ড অফিসের স্টোর রুমে নিয়ে রাখা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান জানান,ক্যামিক্যাল মিশ্রিত এই আম খেলে মানুষের শরীওে একাধিক সমস্যা ও স্বাস্থ্যহানী ঘটতে পারে। যার কারনে জেলা প্রশাসকের নির্দেশনার আলোকে উপজেলা প্রশাসন এ আম জব্দ, ও জরিমানা করছে।

ইউএনও আরো জানান, জেলা প্রশাসন সকল ব্যবসায়ী ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে আম পাড়ার একটি নির্দিষ্ট তারিখ ঘোষনা করেছেন। তিনি সেই আম ক্যালেন্ডার দেখে আম পাড়ার জন্য সকল ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar