এ আর রাকিবুল হাসান কুড়িগ্রাম। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম ১৪ মে গভীর রাতে নাগেশ্বরী থানাধীন নেওয়াশী ইউনিয়নের বোর্ডেরহাট নেওয়াশীপাড়া থেকে একই এলাকার মাদক কারবারি মোছাঃ মনোয়ারা বেগম (৩৮)’কে ৪৬ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পারিপার্শ্বিক অনেকের তথ্যমতে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে তার বাড়িতে এ ব্যবসা চালিয়ে আসছিলেন। পুলিশ অনেকদিন ধরে তাকে নজরদারিতে রাখলে উপযুক্ত স্বাক্ষী প্রমানের অভাবে ধরতে পারেনি। অবশেষে এদিন তাকে উল্লেখিত মাদক সহ হাতে নাতে গ্রেফতার করে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি। কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।