1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পানির ড্রাম দেওয়ার নামে আইডি কার্ড ও টাকা সহ প্রতারক আটক, এমপি দোলন এর হস্তক্ষেপে টাকা ফেরত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ চাপের মুখে পদত্যাগ করলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান

পানির ড্রাম দেওয়ার নামে আইডি কার্ড ও টাকা সহ প্রতারক আটক, এমপি দোলন এর হস্তক্ষেপে টাকা ফেরত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১১৪ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পানির সংরক্ষণের জন্য জনস্বাস্থ্য প্রকৌশলের অধীনে সরকারি নির্ধারিত মূল্যে ড্রাম বিতরণ করা কাজ চলমান। এই সুযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম আতাউল হক দোলন ও উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ এর নাম ভাঙিয়ে সদর উপজেলার নকিপুর গ্রামের জহির উদ্দিন (৪০)নামে এক প্রতারক গ্রামে গিয়ে মানুষের কাছ থেকে এন,আইডি কার্ড সাথে নগদ তিনশত টাকা নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা তাকে আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

জহির পুলিশের কাছে শিকার করেন, সে গ্রামে গ্রামে গিয়ে এক থেকে ডের শত মানুষের কাছ থেকে ড্রাম দেওয়ার নাম করে ৩শত টাকা আর আইডি কার্ড নিয়ে আসে। আর বলে আসে ড্রাম পেলে আর ২ হাজার টাকা করে দিতে হবে। জহির আরও বলেন আমার আগের তোলা আইডি কার্ড ও টাকা হায়বাতপুর (ফুলতলা) গ্রামের হোসেন আলীর ছেলে শ্যামনগর প্রতিবন্ধী কমিটির সভাপতি মনিরুল ইসলাম মন্টুর কাছে জমা দেয়। মন্টু বাড়িতে আসলে বাকি টাকা ও আইডি কার্ড ফেরত দেবে বলে মুচলেকা দিয়ে ছাড়া পায়। ছাড়া পেয়ে ১৫ টা আইডি কার্ড ও ২৬ শত টাকা ফেরত দেয়। আর বাকি টাকা ও আইডি কার্ড ২৫ তারিখে ফেরত দেবে।

মনিরুল ইসলাম মন্টু বলেন, এবিষয়ে আমি কিছু জানিনা। এমপি দোলন এর হস্তক্ষেপে টাকা ফেরত দিলেন শ্যামনগর উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মেহেদী হাসান মারুফ, সাংবাদিক এম কামরুজ্জামান, শ্যামনগর উপজেলা হিন্দু পরিষদের আহবায়ক অনাথ মন্ডল, সদস্য সচিব উৎপল মন্ডল প্রমুখ।

শ্যামনগর গুচ্ছ গ্রামের সালমা পারভীন ও সাবিনা পারভীন, আব্দুল মজিদ সহ কয়েক জন প্রতারক জহিরের কাছ থেকে টাকা ফেরত পেয়ে এমপি আতাউল হক দোলন ও উপজেলা চেয়ারম্যান সাঈদ কে ধন্যবাদ জানান।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আইডি কার্ড ও টাকা ফেরত দেবে এবং এমন কাজ আর কখনো করবে না এমন শর্তে মুচলেকা নিয়ে জহিরকে ছেড়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar