1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে মায়ের লাঠির আঘাতে কন্যার মৃত্যু,মা আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ চাপের মুখে পদত্যাগ করলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান

অভয়নগরে মায়ের লাঠির আঘাতে কন্যার মৃত্যু,মা আটক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৯৩ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) থেকে। তুচ্ছ ঘটনায় মায়ের লাঠির আঘাতে মারা গেলেন মাদরাসায় পড়ুয়া কন্যা মুন্নি খাতুন (১৯)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার সকালে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের মোল্যাপাড়ায় এ ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান জানান, মাগুরা গ্রামের জসিম মোল্যার কন্যা, মাগুরা আলিম মাদরাসায় আলিম বিভাগের শিক্ষার্থী মুন্নি খাতুন তুচ্ছ ঘটনায় তার মায়ের ওপর চড়াও হলে তার মা তাকে লাঠি দিয়ে আঘাত করলে আঘাতটি মুন্নির নাকের নীচে গিয়ে লাগে। ফলে মুন্নি গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মুন্নির লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং মুন্নিকে হত্যার ঘটনায় তার মা মরিয়ম বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বিষয়টি সম্পর্কে অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম জানান, মেয়েকে হত্যার ঘটনায় তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar