1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মহেশপুরে নিজ ঘরে বৃদ্ধ কে গলা কেটে হত্যা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ চাপের মুখে পদত্যাগ করলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা

মহেশপুরে নিজ ঘরে বৃদ্ধ কে গলা কেটে হত্যা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১২৩ জন খবরটি পড়েছেন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বামুনগাছি গ্রামের বেলেমাঠ বাজারে শাহাজান আলী মন্ডল (৬৫) নামে এক ব্যক্তি নিজের ঘরে খুন হয়েছেন। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। শাহাজান আলী মন্ডল ওই গ্রামের আকালে মন্ডলের ছেলে। মঙ্গলবার মধ্যরাতে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে মহেশপুর থানা পুলিশ মনে করছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত’র স্ত্রী নিমি বেগম বুধবার বিকালে জানান, মঙ্গলবার রাতের খাবার খেয়ে তিনি শুয়ে পড়েন। বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তার ঘরের দরজা বাইরে থেকে দেয়া। তিনি জানালা ভেঙ্গে বাইরে এসে দেখেন তার স্বামীকে গলাকেটে হত্যা করা হয়েছে। বিছানায় রক্ত শুকিয়ে গেছে। এরপর তিনি তার ননদ শেফালী খাতুনকে ডাকেন।

চাচাতো ভাই আব্দুল্লাহ মামুন জানান, নিহত শাহাজান আলী নিজ বাড়িতে প্রতিবছর ওরস দিতেন।এছাড়া প্রতি বৃহস্পতিবার তিনি রান্না করে মানুষকে খাওয়াতেন। এলাকায় তার অনেক ভক্ত আছে। ঘটনার দিন রাতে রাজুসহ দুই যুবক শাহাজান আলীর বাড়িতে এসে রাতের খাবার খান। রাজুর পিতা শাহাজান আলী ফকীরের ভক্তপুত্র বলে জানা গেছে।

মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান কাজল জানান, ‘ব্যক্তি আক্রোশ বা ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। ধারণা করছি মঙ্গলবার রাত ১২টার দিকে কে বা করা এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। তদন্ত চলছে। হত্যাকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। খুব দ্রুত হত্যার মোটিভ ও কারন উদ্ধার করা সম্ভব হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar