1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় ঈদ উপলক্ষ্যে জমছে বৃহৎ পারুলিয়া পশুর হাট - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

দেবহাটায় ঈদ উপলক্ষ্যে জমছে বৃহৎ পারুলিয়া পশুর হাট

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২০৩ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি।। কড়া নাড়ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। ধর্মীয় ঐতিহ্য ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী ১৭ ই জুন ঈদুল আযহা উপলক্ষ্যে পশু কোরবানি করবেন সারাদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আসন্ন ঈদকে কেন্দ্র করে সারাদেশের মত সাতক্ষীরার দেবহাটা পারুলিয়া পশুরহাটে ব্যাপক গরু-ছাগল কেনাবেঁচা হয় প্রতিবছর। সপ্তাহের প্রতি রবিবার এখানে হাট বসে। পারুলিয়া পশুরহাট সরেজমিনে ঘুরে দেখা গেছে, চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় চড়া দাম হাকাচ্ছেন খামারি ও ব্যবসায়ীরা। রবিবার বাজারে বড় গরু না থাকলেও ছোট ও মাঝারি গরু লক্ষ্য করা যায়। এবছর অধিকাংশ মধ্যবিত্তরা এবার ঝুঁকছেন ছোট বা মাঝারি সাইজের পশু কোরবানিতে।

অন্যদিকে গো-খাদ্যের মূল্যবৃদ্ধি ও বছর জুড়ে গরু পালন এবং পরিচর্চায় খরচ বেশি হওয়া স্বত্বেও কাঙ্খিত দাম না পেয়ে কম দামে গরু বিক্রি করছেন অনেকে। ঈদের আগ মূহুর্তে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে গরু আমদানী না হলে কিছুটা ক্ষতি পোষাতে পারবেন বলেও জানিয়েছেন খামারীরা। পাশাপাশি বেশ বড় ছাগল উঠেছিল। তবে ছাগলের দাম ছিল অনেক কম। কিছু কিছু ছাগলের আনুমানিক তার গায়ে মাংস আছে ৪০ থেকে ৪৫ কেজির মতো। হাটে সবচেয়ে বড় সাইজের গরুর আছে অনেক। লাখ টাকার গরু থেকে শুরু করে তিন /চার লক্ষ টাকার দামের গরু ও এই বাজারে উঠেছে। খরচের তুলনায় দাম না পেয়ে রীতিমত হতাশার কথা জানিয়েছেন গরু বিক্রেতারা। তবে ক্রেতাদের ভাষ্যনুযায়ী, গত বছরের তুলনায় এবছর পশুর দাম বেশি। যার কারনে সক্ষমতা না থাকায় অনেকেই পশু কিনতে পারছেননা। সবদিক মিলিয়ে ছোট পশু বেশি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন পারুলিয়া পশু হাটের ইজারা গ্রহিতা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar