1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চুই ঝালের কেজি ১২শ' টাকা - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

চুই ঝালের কেজি ১২শ’ টাকা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ৩৪১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

 খুলনা অঞ্চলের মানুষের কাছে গরু কিংবা ছাগলের মাংসে চুই ঝাল বরাবরই প্রিয়। এজন্য এবারের পবিত্র ঈদ-উল-আজহায়ও অন্যান্য সব মসলার সাথে বাজারে চুই ঝালের চাহিদা বেড়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এই বাড়তি চাহিদাকে কেন্দ্র করে পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বেড়েছে মাংসের স্বাদ বাড়াতে কার্যকর মসলা জাতীয় এই গুল্ম উদ্ভিদের।

রোববার (১৬ জুন) সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে গিয়ে দেখা গেছে, চুই ঝালের দোকানে ক্রেতাদের সিরিয়াল পড়েছে। সবাই প্রয়োজন মতো চুই ঝাল কিনে নিচ্ছেন। যদিও চুই ঝালের দাম বেড়েছে কেজিতে দুইশ থেকে আড়াইশ টাকা।

সুলতানপুর বড় বাজারের চুইঝাল বিক্রেতা আব্দুল হক বাংলানিউজকে বলেন, কোরবানি ঈদ। তাই সবার বাড়িতেই মাংস রান্না হবে। এজন্য চুই ঝালের চাহিদাও বেশি। চুই ঝাল আকার অনুযায়ী ৬শ থেকে ১২শ টাকায় বিক্রি হচ্ছে। মূলত পাহাড়ি চুই ঝালের দাম একটু কম, আর স্থানীয় চুইঝালের দাম বেশি। মোটা চুই ঝাল ৮শ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর চিকন চুই ঝাল বা চুই গাছের ডাল ৬শ থেকে ৭শ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া স্থানীয় ভালো মানের চুই ঝাল ১২শ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

চুই ঝাল ক্রেতা তানভীর আহমেদ বলেন, চুই ঝাল দিলে মাংসের স্বাদ বেড়ে যায়। অন্যান্য বাজার শেষ, তাই চুই ঝাল নিতে এসেছি। খাদ্যের স্বাদ বাড়ানো ছাড়াও চুই ঝালের বিভিন্ন ওষুধি গুণাগুণ আছে।

দাম প্রসঙ্গে তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে সব ধরনের চুই ঝালের দাম কেজিতে ২শ টাকা বেড়েছে। কি আর করা? নিতে হবে, ঈদ বলে কথা। বাংলানিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar