1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় ভয়াবহ অগ্নিকান্ডে ২০টি দোকান পুড়ে ছাই - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

শরণখোলায় ভয়াবহ অগ্নিকান্ডে ২০টি দোকান পুড়ে ছাই

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২৮৮ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি। বাগেরহাটের শরণখোলায় ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ২৭ জুন বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে উপজেলার রায়েন্দা বাজার পাঁচ রাস্তার মোড় এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন সহ পুলিশ সদস্য ও স্থানীয়দের প্রানপণ চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রনে আসে। আগুন নিভানোর কাজে সহযোগিতা করার সময় প্রায় ১০-১৫ জন আহত হয়েছে।তাদেরকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (সার্কেল) আশিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি মিষ্টির দোকান দোকান থেকে ধোয়া উঠতে দেখার পর কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগীতা এবং বৃষ্টি হওয়ায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও কাছাকাছি পানির কোন উৎস না থাকায় আগুনের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করে। পরে, মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌছানোর পর প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে মধ্য রাতে বৃষ্টি শুরু হলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar