1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সিলেটে ১ কোটি ২০ লাখ টাকার অবৈধ ভারতীয় চিনিভর্তি ট্রাক আটক - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

সিলেটে ১ কোটি ২০ লাখ টাকার অবৈধ ভারতীয় চিনিভর্তি ট্রাক আটক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২৭৭ জন খবরটি পড়েছেন

সিলেট জেলায় এবার অবৈধ পথে আনা ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় চিনিভর্তি ট্রাক আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ও শাহপরান থানা পুলিশ সিলেট নগরীর শাহপরান থানা এলাকার পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব চিনিভর্তি ৫টি ট্রাক ও এরসাথে জড়িত ৫ জন চোরাকারবারিকে আটক করে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
এছাড়াও একই থানা এলাকায় অপর একটি অভিযানে শাহপরান থানা পুলিশ ১ ট্রাক ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে।

এদিকে, সিলেটের কানাইঘাটে পৃথক অভিযান চালিয়ে ১১৬১ বস্তা ভারতীয় চিনিসহ দুটি ট্রাক আটক করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি।
মঙ্গলবার (৯ জুলাই) সড়কের বাজারের পাশ থেকে আটক দুটি ট্রাকভর্তি ৫৮১ বস্তা ভারতীয় চিনি রাত ১০টার দিকে কানাইঘাট থানায় হস্তান্তর করেছে বিজিবি। অপরদিকে রাত ১২টার দিকে বাংলাবাজারের একটি গোডাউন থেকে ৫৮০ বস্তা ভারতীয় চিনি আটক করে কানাইঘাট সুরইঘাট বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের হেফাজতে নিয়ে যায়।

সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার গোলাম সারোয়ার জানান, সড়কের বাজারে ভারতীয় অবৈধ চিনি মজুদ ও পরিবহনের সংবাদ পেয়ে মঙ্গলবার বিকেল ৩টার দিকে বিজিবি সদস্যরা চিনি আটক করতে গেলে চিনি চোরাকারবারীদের বাঁধার সম্মুখীন হন তারা। একপর্যায়ে পার্শ্ববর্তী বিভিন্ন ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে আসার পর বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তা ও কানাইঘাট থানা পুলিশ উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সেখান থেকে স্থানীয় দক্ষিণ জুলাই গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে সড়কের বাজারের ব্যবসায়ী আজমল হোসেন নামে একজন আটকসহ ৫৮১ বস্তা বোঝাই দুই ট্রাক ভারতীয় চিনি রাত ১০টার দিকে থানায় নিয়ে আসা হয়।

থানায় জব্দকৃত ট্রাক বোঝাই ৫৮১ বস্তা ভারতীয় চিনি আটকের ঘটনায় সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার গোলাম সারোয়ার বাদী হয়ে গ্রেফতারকৃত আজমল হোসেনসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০০/১৫০ জনকে আসামী  করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar