1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়া চৌরাস্তা বাজার কমিটির নির্বাচন মশিউল সভাপতি সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

বাঘারপাড়া চৌরাস্তা বাজার কমিটির নির্বাচন মশিউল সভাপতি সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২০৫ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। বাঘারপাড়া চৌরাস্তা বাজার কমিটির নির্বাচনে মশিউল সভাপতি সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে তারেক ও কোষাধ্যক্ষ পদে আহাদ আলী নির্বাচিত হয়েছেন। দ্বি-বার্ষিক এ বাজার কমিটির নির্বাচনে শনিবার উপজেলা সদরের চৌরাস্তার যাত্রী ছাউনিতে সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নির্বাচন সমন্বয়কারী আলমগীর আল মামুন জানান, চারটি পদের জন্য ১০জন ব্যবসায়ী প্রতিদন্দিতা করেন। এর মধ্যে সভাপতি পদে বিজয়ী হয়েছেন মসিউল আজম। তিনি ছাতা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১৮০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী আব্দুর রাজ্জাক বল প্রতিকে ভোট পেয়েছেন ১০৪ ভোট।

এছাড়া এ পদে রেজওয়ান হোসেন দেওয়াল ঘড়ি প্রতিকে ৫২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে সেলিম রেজা সাইকেল প্রতিক নিয়ে ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্ব›দ্বী দাউদ হোসেন মাইক প্রতিকে ৭১ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে তারেক হোসেন টিউবওয়েল প্রতিকে ২০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে সৌখিন হোসেন তালা প্রতিকে ৯৬ ও আব্দুল গফ্ফার মাছ প্রতিকে ৩৭ ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে আহাদ আলী মোরগ প্রতিকে ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একমাত্র প্রতিযোগী জাকির হোসেন চশমা প্রতিকে ১৩৭ ভোট পেয়েছেন। ৩৫৮জন ভোটারের মধ্যে ৩৪২ জন ব্যবসায়ী তাদের ভোটাধীকার প্রয়োগ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar