1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কবি বুনো নাজমুল যশোরীর ৩০ তম মৃত্যুবার্ষিকী আজ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

কবি বুনো নাজমুল যশোরীর ৩০ তম মৃত্যুবার্ষিকী আজ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২২৬ জন খবরটি পড়েছেন
ছবি-কবি বুনো নজরুল

বিলাল মাহিনী, যশোর । বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ কবি এম এম নাজমুল হক ( বুনো নাজমুল যশোরী )১৯৪৭ সালের ১লা মে তৎকালীন যশোর জেলার নড়াইল মহকুমার ১২ নং বিছালী ইউনিয়নের চাকই গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মৃত জিতু মোল্লা, মাতা বড়ু বিবি ,কবির  দাদা আব্দুর জব্বার মোল্লা ছিলেন একজন প্রখ্যাত জারি গানের বয়াতি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কবি বুনো নাজমুল ১৯৬২ সালে পায়গ্রাম কসবা মাধ্যমিক বিদ্যালয় ফুলতলা খুলনা হতে কৃতিত্বের সাথে মেট্রিক পাশ করেন, তিনি ১৯৬৪ সালে নড়াইল ভিক্টোরিয়া কলেজ আইএসসি পাস করেন ,১৯৬৭ সালে যশোর এম এম কলেজ  হতে বিএসসি , ১৯৭২ সালে নোয়াপাড়া কলেজ বিএ, পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি সাহিত্য এমএ অধ্যয়ন করেন ।কবি বুনো নাজমুল  যশোরী ১৯৭১ সালে ভারতের দেরাদুন জেলার টান্ডুয়া ক্যান্টনমেন্ট হতে মুজিব বাহিনীর উচ্চতর ট্রেনিং নিয়ে দক্ষিণ নড়াইল ভৈরব পূর্ব জনপদে বীরত্বের সাথে যুদ্ধ করেন ।

তিনি মুজিব বাহিনীর একজন গ্রুপ কমান্ডার ছিলেন ।তিনি স্বাধীনতা পরবর্তীকালে অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন ।তিনি জে জে আই জুট মিলের সুপারভাইজার পদে চাকরি করেন , ফুলতলা এবং নোয়াপাড়া কলেজে ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। গাজীপুর মাদ্রাসার খন্ডকালীন ইংরেজি শিক্ষক ছিলেন । তিনি ১৯৯১সালের ২ ডিসেম্বর হতে মির্জাপুর ইউনাইটেড কলেজ নড়াইল এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেন ।তিনি অসংখ্য কবিতা গান গান ও প্রবন্ধ লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ মুক্তিবীনা ও হৃদয়লীনা গত ২০১৪ সালে বাংলা একাডেমী অমর একুশে গ্রন্থ মেলা  থেকে বুনো নাজমুল যশোরী “নির্বাচিত কবিতা “প্রকাশিত হয়েছে ।

তিনি ষাটের দশকের একজন প্রখ্যাত কবি ও শিক্ষাবিদ ছিলেন। বীর মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ অধ্যক্ষ কবি এম এম নাজমুল হক ১৯৯৪ সালের ২৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৫ঃ৩০ মিনিটে নোয়াপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন মৃত্যু কালে তিনি দুই স্ত্রী চার পুত্র ও দুই কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান ।বীর মুক্তিযোদ্ধা ও কবি বুনো নাজমুল এর  ছড়িয়ে ছিটিয়ে থাকা পান্ডুলিপি থেকে তার জেষ্ঠ পুত্র কবি নাঈম নাজমুল তার সাহিত্যকর্ম সমাজের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করছেন। আজকের এই ৩০তম মৃত্যু দিনে মরহুম কবি বুনো নাজমুলের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar