1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় চিংড়িতে অপদ্রব্য পুশ অপ্রতিরোধ্য - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

দেবহাটায় চিংড়িতে অপদ্রব্য পুশ অপ্রতিরোধ্য

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৪০ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম, দেবহাটা প্রতিনিধি। সাদা সোনা খ্যাত দেবহাটায় রপ্তানিযোগ্য গলদা ও বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের ঘটনা যেন দিন দিন বেড়েই চলেছে। আজ মঙ্গলবার (২৪ ই ডিসেম্বর) সকাল ১১টার সমায়,দেবহাটা পারুলিয়া মৎস্য আড়তে খেজুরবাড়িয়া্র রবিউলের মাছের ঘরে অভিযান চালিয়ে, পুশ করা অবস্থায় প্রায় ৪০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সাজ্জাদুর রহমান ও দেবহাটা থানা সাব ইন্সপেক্টর এস আই তাজুল ইসলাম সহ কয়েক জন পুলিশ সদস্য নিয়ে অভিযান চালিয়ে ওই জব্দ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ব্যাবসা প্রতিষ্ঠান কে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এরপরে জব্দ করা পুশ করা প্রায় ৪০ কেজি মাছ উপজেলা পরিষদ এলাকায় বিনষ্ট করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার জামাতের ইউনিট সদস্য জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা আকবার আলী সহ মিডিয়া কর্মীরা । এই সময় উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, গত ১ মাসে যেমন,(১০ডিসেম্বর)মঙ্গলবার পারুলিয়া মৎস্য সেট থেকে ১২০ মাছ জব্দ করা হয়। এছাড়া ১২ই ডিসেম্বর বৃহস্পতিবার গাজিরহাট মৎস্য সেট থেকে ৫৯ কেজি এবং পরিবহন থেকে ১৭ ই ডিসেম্বর মঙ্গলবার ১৬৯ কেজি মাছ জব্দ করা হয়। তিনি বলেন, টিকেট,পারুলিয়া, গাজিরহাটে মোট ৫ টি অভিযান পরিচালনা করা হলেও কোনোভাবেই থামানো যাচ্ছে না চিংড়িতে অপদ্রব্য পুশ করার ঘটনা।

নির্বাহী অফিসার আরও বলেন দেবহাটা মৎস্য সেড গুলাতে আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। বিভিন্ন ব্যাবসায়ী কে জরিমানা করা হয়েছে। চিংড়ি আমাদের রপ্তানি আয়ের অন্যতম একটা উৎস। কিছু অসাধু ব্যবসায়ীর কারনে বিদেশে আমাদের বদনাম হচ্ছে। আর সাতক্ষীরা হচ্ছে চিংড়ি উৎপদনের জন্য অন্যতম। তাই আমাদের সুনাম ও এই সম্পদ রক্ষার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar