1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপুরে এক এসআই কে কুপিয়ে হত্যা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

দুর্গাপুরে এক এসআই কে কুপিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৮৪ জন খবরটি পড়েছেন

নেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম (৪৫) নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় দুর্গাপুর পৌরশহরের উকিলপাড়ার পানমহল সংলগ্ন একটি সড়কে তার ওপর হামলার ঘটনা ঘটে।

আহত এসআই শফিকুল পৌর শহরের বাগিচাপাড়া এলাকার বাসিন্দা ও উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুরে বেতারে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছে তার পরিবার।

ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৬টা ২১ মিনিটে পান মহল সংলগ্ন সড়কে আগে থেকেই ওঁৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত আচমকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শফিকুল ইসলামকে ঘেরাও করে এবং তার হাতে ও পায়ে কোপাতে শুরু করে। এ সময় তিনি একাধিকবার পালানোর চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ঘিরে ধরে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

শফিকুলের ছোট ছেলে রাফিউল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় ছুটিতে দুর্গাপুর এসেছিলেন শফিকুল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে তাদের নিয়ে ময়মনসিংহে একটি ভাড়া বাড়িতে ওঠার কথা ছিল। তবে বৃহস্পতিবার সন্ধ্যার পর বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, শফিকুল ইসলাম জামালপুর বেতারে এসআই পদে কর্মরত ছিলেন। গত ৮ জানুয়ারি ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন। তবে সন্ধ্যার পর কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করলে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ৯টার পর সেখানে তার মৃত্যু হয়।

তিনি বলেন, এখন পর্যন্ত হামলার কারণ জানা যায়নি। তবে আলামত হিসেবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ভিডিও দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে এবং গ্রেপ্তারের জন্য আমাদের একাধিক টিম অভিযান করছে। এই ঘটনায় একটি মামলাও প্রক্রিয়াধীন।বাংলা নিউজ ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar