1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভৈরব নদে ফের জাহাজডুবি, ৮৫০ টন ইউরিয়া সার নিমজ্জিত - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

ভৈরব নদে ফের জাহাজডুবি, ৮৫০ টন ইউরিয়া সার নিমজ্জিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮২ জন খবরটি পড়েছেন

অভয়নগর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদে ৮৫০ মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার শুভরাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এমভি সেভেন সিজ-৪ নামের জাহাজটি বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) এর আমদানি করা সার পরিবহন করছিল। পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠান সামিট অ্যাসোসিয়েটস এর মাধ্যমে এই সার চট্টগ্রাম ও মোংলা বন্দর থেকে অভয়নগরের নওয়াপাড়া ঘাটে আনা হচ্ছিল।

জাহাজটির মাস্টার জুয়েল হোসেন জানান, গত ৫ ফেব্রুয়ারি রাতে তারা সার নিয়ে শুভরাড়া খেয়াঘাটে পৌঁছান। শনিবার রাত আটটার দিকে ভাটার সময় জাহাজের তলদেশ নদের মাটির সঙ্গে আটকে যায়। এরপর জোয়ারের সময় পানি বাড়তে থাকলে জাহাজটি ধীরে ধীরে ডুবে যায়।

বিসিআইসি সূত্র জানায়, বিদেশ থেকে আনা সার প্রথমে বড় জাহাজ থেকে ছোট কার্গো জাহাজে করে নওয়াপাড়া ঘাটে আনা হয়। এরপর সেখান থেকে ট্রাকের মাধ্যমে বিভিন্ন জেলার গুদামে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি একই এলাকায় গমবোঝাই আরেকটি কার্গো জাহাজ ডুবে গিয়েছিল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar