1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সৌদি আরবে বন্যা সতর্কতা জারি, মক্কা-মদিনায় ভারী বৃষ্টির পূর্বাভাস - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে রাতে ঘুম না এলে রাসুলুল্লাহ (সা.) যে দোয়া পড়তে বলেছেন যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে ‘ফাদার অব অল বোম্বস’ আনছে ইরান থাইল্যান্ডে ‘সয়েল ফিভার’-এ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ গাজীপুরে গাছায় মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক-পরিচালক গ্রেপ্তার খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ

সৌদি আরবে বন্যা সতর্কতা জারি, মক্কা-মদিনায় ভারী বৃষ্টির পূর্বাভাস

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৪ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সৌদি আরবের আবহাওয়া অধিদপ্তর পবিত্র নগরী মক্কা ও মদিনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা সতর্কতা জারি করেছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রিয়াদ, হাইল, আল কাসিম, পূর্বাঞ্চল, উত্তর সীমান্ত, মক্কা এবং মদিনা অঞ্চলে আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি হতে পারে। মক্কা অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তীব্র বাতাস এবং ধুলিঝড় ও বালুঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। মক্কার পার্শ্ববর্তী তায়েফ, ময়সান, আদহামসহ বেশ কয়েকটি অঞ্চলে একই ধরনের আবহাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে।

সৌদি সিভিল ডিফেন্স অথরিটি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতের সতর্কতা জারি করেছে। নাগরিকদের আবহাওয়ার সর্বশেষ তথ্য এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

জেদ্দা, শুয়াইবা এবং আল লিথ অঞ্চলে ঘণ্টায় ৪০ থেকে ৪৯ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এতে দৃশ্যমানতা কমে গিয়ে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে, যা নৌচলাচলকে ব্যাহত করতে পারে। এসব অঞ্চলে মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া কেন্দ্র থেকে গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে এবং বন্যা প্রবণ এলাকাগুলো এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar