1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে নৌকাসহ ৪জেলেকে আটক করেছে বনবিভাগ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

সুন্দরবনে নৌকাসহ ৪জেলেকে আটক করেছে বনবিভাগ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৩০ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।
পশ্চিম সুন্দরবনের মাছ ধরা সরঞ্জাম ও দুইটি নৌকাসহ ৪ জেলেকে আটক করেছে বনবিভাগের স্মার্ট পেট্রোল টহল টিম। ২৮শে ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে সাতক্ষীরা রেঞ্জ এর পুষ্পকাটি অভয়ারণ্য এলাকা হতে তাদেরকে আটক করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্মার্ট পেট্রোল টহল টিমের টিম লিডার নির্মল কুমার (ফরেস্টার) বলেন প্রতিদিনের মতো টহল দেওয়া কালে মাছ ধরা অবস্থায় তাদেরকে পুষ্পকাটি অভয়ারণ্য খাল হতে আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের সামসুর রহমান গাজীর ছেলে আহমাদ আলী গাজী (৫০), সেন্টাল কালিনগর গ্রামের মোসলেম উদ্দিন বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর হায়দার (৫৩), মৃতঃ মোন্তেজ আলী গাজীর ছেলে আতহার আলী(৪৫), দক্ষিণ কদমতলা গ্রামের মোঃ ইসমাইল গাজীর ছেলে আব্দুল করিম(৩৮)।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন দুইটা নৌকা ও মাছ ধরা সরঞ্জামসহ চার জেলেকে আটক করা হয়েছে। ধৃত আসামিদের বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar