1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইন্টেলে কোটি টাকার চাকরি পেলেন বাংলাদেশি শিক্ষার্থী - bdtelegraph24.com
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি: ল্যানসেটের সতর্কবার্তা ভিসা জটিলতা ও বাড়তি খরচে অস্ট্রেলিয়ায় কমছে বিদেশি শিক্ষার্থী, সংকটে বিশ্ববিদ্যালয় ফরিদপুরে পদ্মার ভাঙনে বিলীন এলজিইডির ৮ কোটি টাকার সেতু সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন জাককানইবি শিক্ষক ড. মুস্তাফিজুর রহমান কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু যশোরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ ও মিছিল কুবিতে ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত জবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত অভয়নগরে আনসার ও ভিডিপির উদ্যোগে ৬০টি বৃক্ষরোপণ বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মরদেহ

ইন্টেলে কোটি টাকার চাকরি পেলেন বাংলাদেশি শিক্ষার্থী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৬৭ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যুক্তরাষ্ট্রের অন্যতম প্রযুক্তিপ্রতিষ্ঠান ইন্টেলে মোটা অঙ্কের বেতনে চাকরি পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী জি এম হাসান উল বান্না। বছরে তাঁর বেতন ১ কোটি ৮৩ লাখ টাকা। অন্যান্য সুযোগ-সুবিধা মিলিয়ে তিনি বছরে প্রায় ২ কোটি ৪২ লাখ টাকা পাবেন।

ইন্টেল করপোরেশনের ওরেগন অফিসে মডিউল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছেন জি এম হাসান উল বান্না। সেখানে তিনি লজিক ট্রানজিস্টর ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ থেকে স্নাতক করার পর হাসান উল বান্না দক্ষিণ কোরিয়ার ইয়ংনাম ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর করেন। এরপর যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটি থেকে মাত্র সাড়ে তিন বছরে পিএইচডি শেষ করেন। ইন্টেলে যোগ দেওয়ার আগে চীনের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন তিনি।

হাসান উল বান্না জানান, ২০২৪ সালে পিএইচডি অধ্যয়নরত অবস্থায় তিনি চাকরির আবেদন শুরু করেন। এপ্রিলের মাঝামাঝি সময়ে ইন্টেল থেকে ভাইভার জন্য ডাক পান। তিন ধাপের ভাইভা শেষে জুনে তাঁর চাকরি নিশ্চিত হয়।

নওগাঁর বদলগাছীতে বেড়ে ওঠা হাসান উল বান্নার পড়াশোনা জয়পুরহাটে। জয়পুরহাটের আক্কেলপুর এফ ইউ পাইলট উচ্চবিদ্যালয় থেকে ২০০৬ সালে এসএসসি ও আক্কেলপুর এমআর ডিগ্রি কলেজ থেকে ২০০৮ সালে এইচএসসি পাস করেন তিনি।

ইন্টেলে চাকরি করতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশে হাসান উল বান্না বলেন, ‘স্বপ্ন না দেখলে কখনোই চেষ্টা করা হবে না। আর চেষ্টা না করলে ভালো কিছু করা সম্ভব নয়। একাডেমিক ফলাফলের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও ক্লাবের সঙ্গে জড়িত থেকে নেতৃত্বগুণ অর্জন করতে হবে। এগুলো পরবর্তী সময়ে অনেক কাজে লাগে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar