1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি: ল্যানসেটের সতর্কবার্তা - bdtelegraph24.com
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি: ল্যানসেটের সতর্কবার্তা ভিসা জটিলতা ও বাড়তি খরচে অস্ট্রেলিয়ায় কমছে বিদেশি শিক্ষার্থী, সংকটে বিশ্ববিদ্যালয় ফরিদপুরে পদ্মার ভাঙনে বিলীন এলজিইডির ৮ কোটি টাকার সেতু সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন জাককানইবি শিক্ষক ড. মুস্তাফিজুর রহমান কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু যশোরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ ও মিছিল কুবিতে ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত জবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত অভয়নগরে আনসার ও ভিডিপির উদ্যোগে ৬০টি বৃক্ষরোপণ বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মরদেহ

২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি: ল্যানসেটের সতর্কবার্তা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩২ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
রবিবার (১১ অক্টোবর ২০২৬), রাত ৯টা ৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক সংঘাতের মতো বৈশ্বিক ঝুঁকির কারণে ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্তির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে মেডিকেল জার্নাল ল্যানসেট। সম্প্রতি প্রকাশিত ‘দ্য ল্যানসেট কমিশন অন টোয়েন্টিফার্স্ট সেঞ্চুরি গ্লোবাল থ্রেটস টু হেলথ’ শীর্ষক এক প্রতিবেদনে আগামী ৭৫ বছরের জন্য মানবস্বাস্থ্যের ওপর ১৭টি প্রধান হুমকির কথা তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জৈবাস্ত্রের ব্যবহারসহ এআইয়ের ক্ষতিকর প্রয়োগ এবং পারমাণবিক যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক খাদ্যসংকট মানবসভ্যতাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। যদিও এসব ঘটনার আশঙ্কা কম, তবে এগুলো মানবজাতিকে নিশ্চিহ্ন করার মতো ক্ষমতা রাখে। পারমাণবিক সংঘাতের ফলে বায়ুমণ্ডলে ধূলিকণা ছড়িয়ে সূর্যালোক আটকে যেতে পারে, যা বিশ্বব্যাপী চরম দুর্ভিক্ষের সৃষ্টি করবে।

ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের পরিচালক ও কমিশন কো-চেয়ার অধ্যাপক ক্রিস্টোফার মারে বলেন, “আজকের বিশ্বনেতাদের গৃহীত সিদ্ধান্তই পরবর্তী প্রজন্মের স্বাস্থ্য ও সার্বিক ভবিষ্যৎ নির্ধারণ করবে।”

ঝুঁকির তালিকায় ১৭টি বিষয়

গবেষকরা ঝুঁকিগুলো মূল্যায়নের জন্য ‘ডিজঅ্যাবিলিটি-অ্যাডজাস্টেড লাইফ ইয়ার্স’ (ড্যালি) সূচক ব্যবহার করেছেন। তালিকায় থাকা অন্যান্য ঝুঁকির মধ্যে রয়েছে বায়ুদূষণ, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, শৈশবকালীন অপুষ্টি, জলবায়ু বিপর্যয়, প্রথাগত যুদ্ধ, বৈদেশিক সাহায্য হ্রাস, আয়বৈষম্য, মানসিক স্বাস্থ্যের অবনতি এবং মহামারি। এই ঝুঁকিগুলো একে অপরের সঙ্গে সম্পর্কিত হওয়ায় সমন্বিত পদক্ষেপের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) সংক্রামক রোগ মহামারিবিদ্যার অধ্যাপক ও কমিশন সদস্য ইব্রাহিম আবু বকর বলেন, “আমরা কাউকে ভয় দেখাতে চাই না, বরং আইনপ্রণেতাদের সম্ভাব্য হুমকিগুলো সম্পর্কে সচেতন করতে চাই। এখনই কার্যকর পদক্ষেপ নিলে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar