1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাইসাইকেলে শরণখোলা ঘুরে গেলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে রাতে ঘুম না এলে রাসুলুল্লাহ (সা.) যে দোয়া পড়তে বলেছেন যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে ‘ফাদার অব অল বোম্বস’ আনছে ইরান থাইল্যান্ডে ‘সয়েল ফিভার’-এ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ গাজীপুরে গাছায় মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক-পরিচালক গ্রেপ্তার খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ

বাইসাইকেলে শরণখোলা ঘুরে গেলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৪৮ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।
বাইসাইকেলে বাগেরহাটের শরণখোলা ঘুরে গেলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেনস। দূতাবাসের আরো তিন সফর সঙ্গীসহ বরিশাল থেকে বাইসাইকেল চালিয়ে শুক্রবার (২৮মার্চ) সন্ধ্যায় শরণখোলায় আসেন তিনি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উপজেলার রায়েন্দা ইউনিয়নের কদমতলা রোডে অবস্থিত ‘অগ্রদূত ফাউন্ডেশন’ এর গেস্ট হাউসে রাত্রিযাপন শেষে শনিবার (২৯মার্চ) সকাল সাড়ে ৬টায় মোংলার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।
রাস্ট্রদূত আন্দ্রে কার্সটেনস বাইসাইকেলযোগে শরণখোলা উপজেলার রায়েন্দা থেকে আমড়াগাছিয়া, পহলানবাড়ি এবং মোরেলগঞ্জের পল্লীমঙ্গল বাজার ও কেয়ার বাজার হয়ে মোংলার জয়মনি যান।

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ বলেন, ওয়াইলড টিম কনজারভেশন বায়োলজি সেন্টার (ডব্লিউসিবিসি) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যবস্থাপনায় নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেনস সুন্দরবন ভ্রমণের জন্য বাইসাইকেলে চালিয়ে শুক্রবার সন্ধ্যায় শরণখোলায় এসে অগ্রদূত ফাউন্ডেশনের গেস্ট হাউসে রাত্রিযাপন করেন। শনিবার সকালে রাষ্ট্রদূত সাইকেলে মোংলার জয়মনির উদ্দেশে রওয়ানা হন।

ইউএনও সুদীপ্ত কুমার সিংহ বলেন, যাত্রাপথে রাষ্ট্রদূত কোনো পুলিশ প্রটোকল গ্রহণ করেননি। এমনকি শরণখোলায় অবস্থানকালীন কোনো সংস্থা বা ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ অথবা বৈঠকেও অংশগ্রহণ করেমনি।
ওয়াইল্ড টিম মোংলার জয়মনির প্রতিনিধি সোহেল আহমেদ বলেন, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত সাইকেল চালিয়ে শনিবার সকাল ১১টায় জয়মনি পৌছে “টাইগার হাউস” রেস্ট হাউসে ওঠেন। তার সঙ্গে দুতাবাসের আরো তিন কর্মকর্তা রয়েছেন। দুপুর ১২টার দিকে রাষ্ট্রদূত জালি বোটে নদী পথে সুন্দরবনের হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্র ভ্রমণে যান। ইকো-ট্যুরিজম কেন্দ্র ভ্রমণ শেষে সন্ধ্যায় ফিরে জয়মনির ঘোলে ‘টাইগার হাউস’ রেস্ট হাউসে রাত্রিযাপন করবেন।
রবিবার দুপুরে রাষ্ট্রদূত জয়মনি থেকে বরিশাল যাবেন। সেখান থেকে নৌপথে ঢাকা রওনা হবেন রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেনস।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar