1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঈদের খুশির মাঝে মমতার হুঁশিয়ারি: সম্প্রীতি নষ্ট হতে দেব না - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে রাতে ঘুম না এলে রাসুলুল্লাহ (সা.) যে দোয়া পড়তে বলেছেন যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে ‘ফাদার অব অল বোম্বস’ আনছে ইরান থাইল্যান্ডে ‘সয়েল ফিভার’-এ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ গাজীপুরে গাছায় মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক-পরিচালক গ্রেপ্তার খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ

ঈদের খুশির মাঝে মমতার হুঁশিয়ারি: সম্প্রীতি নষ্ট হতে দেব না

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ১৩৫ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার (১ এপ্রিল) পশ্চিমবঙ্গসহ সারা ভারতে উদ্‌যাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডে প্রতিবছরের মতো এবারও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মনোরম আবহাওয়ার মধ্যে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করে পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের প্রধান জামাতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তিনি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী, সংসদ সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

শুভেচ্ছা ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, “সকলকে শান্তিতে থাকতে হবে, ধর্মের নামে বিভেদ তৈরি করতে দেওয়া যাবে না। কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়, তাহলে জেনে রাখুন—এই দিদি আপনাদের পাশে আছেন।”

মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দল দাঙ্গার প্ররোচনা দিচ্ছে ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, “আমরা বিভাজনের রাজনীতি করি না, বরং সব ধর্মকে রক্ষা করাই আমাদের লক্ষ্য।”

এছাড়া, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শুধু রেড রোড নয়, পার্ক সার্কাস ময়দান, টিপু সুলতান মসজিদ, মেটিয়াব্রুজ, খিদিরপুরসহ কলকাতার বিভিন্ন এলাকায় বড় পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানেরা ঈদের খুশি ভাগাভাগি করে নেন এবং দেশ ও সমাজের উন্নতির জন্য প্রার্থনা করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar