1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৮ - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে রাতে ঘুম না এলে রাসুলুল্লাহ (সা.) যে দোয়া পড়তে বলেছেন যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে ‘ফাদার অব অল বোম্বস’ আনছে ইরান থাইল্যান্ডে ‘সয়েল ফিভার’-এ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ গাজীপুরে গাছায় মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক-পরিচালক গ্রেপ্তার খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ

গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৮

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৭২ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতের গুজরাটে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জনের প্রাণহানি এবং পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আনন্দবাজার। খবরে বলা হয়, বিস্ফোরণে কারখানার কংক্রিটের ছাদ ধসে পড়লে অনেকে তার নিচে চাপা পড়েন।

সরকারি মুখপাত্র ঋষিকেশ প্যাটেল সাংবাদিকদের বলেন, ‘গুজরাট রাজ্যের দিসা শহরে অবস্থিত কারখানা কমপ্লেক্সেটিতে ভয়ংকর বিস্ফোরণ ঘটে। এতে ভবনটির ছাদ ধসে পড়ে ১৮ জনের মৃত্যু ও আরও পাঁচজন আহত হন।’

আনন্দবাজার জানিয়েছে, বিস্ফোরণের আঘাতে কারখানার একাংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে কয়েকজন শ্রমিক চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, আতশবাজি কারখানাটিতে বেআইনিভাবে বিপুল বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল। তাতে কোনোভাবে অগ্নি সংস্পৃশ্যতায় এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানাটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, সোমবার রাতেও আরেক রাজ্যে দক্ষিণ ২৪ পরগনায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আট জনের মৃত্যু হয়। সেখানেও বেআইনিভাবে বাজি ও বিস্ফোরক পদার্থ মজুত রাখা হয়েছিল বলে অভিযোগ করা হয়।কালবেলা

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar