1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লিবিয়ায় বিদেশি অপহরণ চক্রের বিরুদ্ধে অভিযান, ২৩ বাংলাদেশি উদ্ধার - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে রাতে ঘুম না এলে রাসুলুল্লাহ (সা.) যে দোয়া পড়তে বলেছেন যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে ‘ফাদার অব অল বোম্বস’ আনছে ইরান থাইল্যান্ডে ‘সয়েল ফিভার’-এ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ গাজীপুরে গাছায় মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক-পরিচালক গ্রেপ্তার খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ

লিবিয়ায় বিদেশি অপহরণ চক্রের বিরুদ্ধে অভিযান, ২৩ বাংলাদেশি উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৫৫ জন খবরটি পড়েছেন

লিবিয়ার মিসরাতা শহরে অভিযান চালিয়ে ২৩ জন অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাস এ তথ্য নিশ্চিত করে।

দূতাবাসের বিবৃতিতে জানানো হয়, মিসরাতার আল-গিরান থানায় বেশ কয়েকজন বিদেশিকে অপহরণ ও মুক্তিপণের জন্য নির্যাতনের অভিযোগ দায়ের করা হয়। এর ভিত্তিতে লিবিয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত শুরু করে এবং পরে অভিযান চালিয়ে বাংলাদেশিদের উদ্ধার করে।

উদ্ধারকৃত বাংলাদেশিদের আল-গিরান থানায় নেওয়া হয়েছে এবং দূতাবাস তাদের প্রয়োজনীয় আইনি সহায়তা ও সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।

এদিকে, দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ দূতাবাস লিবিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনায় আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar