1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারতীয় ম্যাগাজিনে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য পৃথক রাষ্ট্রের দাবি - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে রাতে ঘুম না এলে রাসুলুল্লাহ (সা.) যে দোয়া পড়তে বলেছেন যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে ‘ফাদার অব অল বোম্বস’ আনছে ইরান থাইল্যান্ডে ‘সয়েল ফিভার’-এ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ গাজীপুরে গাছায় মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক-পরিচালক গ্রেপ্তার খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ

ভারতীয় ম্যাগাজিনে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য পৃথক রাষ্ট্রের দাবি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৫১ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতের ডানপন্থী ম্যাগাজিন স্বরাজ্য সম্প্রতি প্রকাশিত এক কলামে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলেছে এবং কিছু নির্দিষ্ট অঞ্চলে পৃথক হিন্দু রাষ্ট্রের পক্ষে সাফাই গেয়েছে। কলামের লেখক জয়দীপ মজুমদার দাবি করেছেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানরা ব্যাপক বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছেন, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা দরকার।

মঙ্গলবার প্রকাশিত এই লেখায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ভূগোলগত সমস্যা এবং চিকেন নেক করিডোর এর নিরাপত্তা ঝুঁকির কথাও তুলে ধরা হয়েছে। কলামে বলা হয়েছে, বাংলাদেশ যদি ভারতের সঙ্গে শত্রুতাপূর্ণ আচরণ করে, তবে এই করিডোর বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, যা উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাকি দেশের সংযোগ ব্যাহত করবে।

এতে আরও দাবি করা হয়, বাংলাদেশের উত্তরাঞ্চল (রংপুর বিভাগ) ও দক্ষিণ-পূর্বাঞ্চল (পার্বত্য চট্টগ্রামসহ কিছু জেলা) হিন্দুদের জন্য পৃথক রাষ্ট্র হওয়া উচিত। লেখকের ভাষায়, এটি শুধু সংখ্যালঘুদের নিরাপত্তার জন্যই নয়, বরং ভারতের ভৌগোলিক সংযুক্তির জন্যও গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও মন্তব্য করেছেন জয়দীপ। তিনি দাবি করেছেন, দেশটির বর্তমান শাসনব্যবস্থা ভারত-বান্ধব নয় এবং ইসলামপন্থীরা সংখ্যালঘুদের বিরুদ্ধে ক্রমাগত নিপীড়ন চালাচ্ছে।

কলামে বিতর্কিতভাবে বলা হয়েছে, এই লক্ষ্য অর্জনের জন্য আন্তর্জাতিক কূটনীতি ও প্রচারণার পাশাপাশি সামরিক প্রস্তুতি গ্রহণ করা উচিত। বাংলাদেশের অভ্যন্তরে থাকা সংখ্যালঘুদের ভারতের সহযোগিতা দেওয়ার বিষয়েও সুপারিশ করা হয়েছে।

এমন মন্তব্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও ভারতীয় সরকার এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে এই বক্তব্য দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar