1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ব্যাংককে বিমসটেক সম্মেলন:মোদি-ইউনূসের সাক্ষাৎ, জোটের নেতৃত্ব নিল ঢাকা - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে রাতে ঘুম না এলে রাসুলুল্লাহ (সা.) যে দোয়া পড়তে বলেছেন যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে ‘ফাদার অব অল বোম্বস’ আনছে ইরান থাইল্যান্ডে ‘সয়েল ফিভার’-এ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ গাজীপুরে গাছায় মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক-পরিচালক গ্রেপ্তার খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ

ব্যাংককে বিমসটেক সম্মেলন:মোদি-ইউনূসের সাক্ষাৎ, জোটের নেতৃত্ব নিল ঢাকা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৯৬ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এই জোটের নেতৃত্ব গ্রহণ করেছেন। আগামী দুই বছর বাংলাদেশ বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে।

সম্মেলনের অংশ হিসেবে ড. ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবগে ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এছাড়া, বিমসটেকের মহাসচিব ইন্দ্র মণি পান্ডের সঙ্গেও তার আলোচনা অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রথম দিন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার আয়োজনে বিমসটেক নেতাদের জন্য এক নৈশভোজের আয়োজন করা হয়। এ সময় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন।

এর আগে, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ব্যাংককের উদ্দেশে রওনা দেন ড. ইউনূস। থাইল্যান্ডের সুবর্ণভূমি বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির মন্ত্রী জিরাপোর্ন সিন্ধুপ্রাই।

এ বছর বিমসটেক শীর্ষ সম্মেলনের আগে ‘বিমসটেক ইয়াং জেনারেশন ফোরাম: হোয়ার দ্য ফিউচার মিটস’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা। ঢাকার কর্মকর্তারা মনে করছেন, এবারের সম্মেলন দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে সাহায্য করবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমসটেক দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, “আমাদের জনগণের স্বার্থের কথা মাথায় রেখে ফলপ্রসূভাবে কীভাবে সহযোগিতা আরও জোরদার করা যায়, তার অপেক্ষা করছি।”

বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে এটি বাংলাদেশ-ভারতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar