1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মিয়ানমার প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে রাতে ঘুম না এলে রাসুলুল্লাহ (সা.) যে দোয়া পড়তে বলেছেন যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে ‘ফাদার অব অল বোম্বস’ আনছে ইরান থাইল্যান্ডে ‘সয়েল ফিভার’-এ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ গাজীপুরে গাছায় মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক-পরিচালক গ্রেপ্তার খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ

মিয়ানমার প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৪১ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মিয়ানমারের জান্তা সরকার কক্সবাজারে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার মধ্যে প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার জনকে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে। আরও ৭০ হাজার রোহিঙ্গার তথ্য চূড়ান্ত যাচাই-বাছাইয়ের মধ্যে রয়েছে।

শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক বিশেষ প্রতিনিধি খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে এই তথ্য জানান মিয়ানমারের জান্তা সরকারের উপপ্রধানমন্ত্রী ইউ থান শিউ।

বাংলাদেশ ২০১৮-২০২০ সালে ছয় ধাপে মিয়ানমারের কাছে রোহিঙ্গাদের তালিকা হস্তান্তর করে। সেই তালিকা থেকে প্রথম দফায় ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার উপযুক্ত হিসেবে শনাক্ত করেছে মিয়ানমার। এছাড়া, আরও ৭০ হাজার রোহিঙ্গার তথ্য ও ছবি যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানানো হয়েছে।

বাংলাদেশের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে এই বৈঠকের বিষয়ে নিশ্চিত করা হয়। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনের কার্যক্রম কবে থেকে শুরু হবে এবং কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পক্ষে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছে। তবে মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন মতপার্থক্যের কারণে এখনো এই প্রক্রিয়া পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar