1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ওয়াকফ (সংশোধনী) বিল পাসের প্রতিবাদে পশ্চিমবঙ্গে বিক্ষোভ - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে রাতে ঘুম না এলে রাসুলুল্লাহ (সা.) যে দোয়া পড়তে বলেছেন যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে ‘ফাদার অব অল বোম্বস’ আনছে ইরান থাইল্যান্ডে ‘সয়েল ফিভার’-এ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ গাজীপুরে গাছায় মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক-পরিচালক গ্রেপ্তার খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ

ওয়াকফ (সংশোধনী) বিল পাসের প্রতিবাদে পশ্চিমবঙ্গে বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

ভারতের সংসদে বিতর্কিত ওয়াকফ (সংশোধনী) বিল পাস হওয়ার পর থেকেই বিভিন্ন রাজ্যে বিক্ষোভ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গেও এই বিলের বিরুদ্ধে শুক্রবার (৪ এপ্রিল) ব্যাপক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। কলকাতার পার্ক সার্কাসের সেভেন পয়েন্টে হাজারো মানুষ পোস্টার, পতাকা ও স্লোগানের মাধ্যমে বিলটির বিরুদ্ধে প্রতিবাদ জানান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিক্ষোভকারীদের অভিযোগ, এই বিল সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থের পরিপন্থী এবং এটি ধর্মীয় সম্পত্তি সংক্রান্ত অধিকার খর্ব করতে পারে।

পার্ক সার্কাস ও আসানসোলে বিক্ষোভ–

পার্ক সার্কাসের প্রতিবাদ সমাবেশের পর বিক্ষোভকারীরা কার্যত পুরো এলাকা অবরুদ্ধ করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়।

কলকাতার পর আসানসোলেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং বিলটি প্রত্যাহারের দাবি জানান।

বিক্ষোভকারীদের প্রতিক্রিয়া–

বিক্ষোভে অংশ নেওয়া মো. জামাল উদ্দিন শেখ বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছি। আজ আসানসোল বিডিও অফিসে ডেপুটেশন দিলাম। বিলটি ফেরত না নিলে বৃহত্তর আন্দোলনে যাবো।”

আরেকজন প্রতিবাদকারী আব্বাস আলী খান জানান, “এই বিল আমাদের অধিকারের বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকার যদি এটি প্রত্যাহার না করে, তাহলে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে।”

আগামী দিনের আন্দোলনের পরিকল্পনা–

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি সরকার এই বিল প্রত্যাহার না করে, তাহলে কলকাতা থেকে আসানসোল পর্যন্ত ব্যাপক অবরোধের কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar